হোম > খেলা > ক্রিকেট

ডিপিএলে অনিশ্চিত রূপগঞ্জ-ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বৈঠকে ১২ দলের মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের কোনো প্রতিনিধি ছিলেন না। তখন থেকেই গুঞ্জন চড়াও হয়, হয়তো এবারের ডিপিএলে অংশ নিতে ইচ্ছুক নয় দল দুটি। বিসিবি সভাপতির সঙ্গে ডিপিএলের ক্লাবগুলোর বৈঠকে থাকা ক্লাব প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, ব্রাদার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জকে নিয়ে খানিকটা ধোঁয়াশা আছে। তবে শেষ পর্যন্ত হয়তো এবারের লিগে খেলবে দল দুটি।

ডিপিএলে কেন এ দুটি দল অনিশ্চিত, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এমন গুঞ্জনের মধ্যে লিজেন্ডস অব রূপগঞ্জে কোচিং করানোর কথা থাকলেও আবাহনীতে ফিরে এসেছেন কোচ হান্নান সরকার। তাতে খানিকটা আন্দাজ করা যাচ্ছে, হয়তো এবার দল গড়বে না লিজেন্ডস অব রূপগঞ্জ। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলেও বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্যদিকে, ব্রাদার্স ইউনিয়নকে নিয়ে বিতর্ক থাকে প্রতিবছরই। পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ থাকা ক্লাবটি দল গঠনের কোনো প্রক্রিয়াই শুরু করেনি। এখনো নিশ্চিত নয়, ক্লাবটি ডিপিএলে দল গড়বে কি না।

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে বাংলাদেশের জেসি

ঈদের শুভেচ্ছার সঙ্গে অস্ট্রেলিয়া সিরিজের বার্তা তাসকিনের

ত্যাগের ঈদে শুভেচ্ছা বার্তা তামিম-মিরাজদের

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে র‌্যাংকিংয়ে বড় উন্নতি বাংলাদেশি ক্রিকেটারদের

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

‘তিনি শুধু কোচ নন, একজন অভিভাবকও’—সালাউদ্দিনকে নিয়ে আবেগঘন মুমিনুল

ঈদের পর ডিপিএল শুরু ২ জুন