হোম > খেলা > ক্রিকেট

‘দলকে জেতাতে পারছি কি না এটাই গুরুত্বপূর্ণ’

স্পোর্টস রিপোর্টার

প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৬৫ রান খরচায় শিকার ছিল এক উইকেট। দ্বিতীয় ম্যাচে দেখালেন বোলিং দাপট! এবার ৩২ রানে শিকার পাঁচ উইকেট। পরপর দুই সিরিজে নাহিদ রানার সঙ্গী ফাইফার। মিরপুরে পরপর দুই সিরিজে ফাইফারের দেখা পাওয়া নাহিদ রানা জানান, উইকেটের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ জয়। পাশাপাশি পরিকল্পনার শতভাগ ব্যবহারে এ সাফল্য এসেছে। প্রথম ওয়ানডেতে পরিকল্পনার বাস্তবায়ন হয়নি বলে সাফল্যহীন ছিল- সেটাও স্বীকার করে নিয়েছেন এই ডানহাতি।
নাহিদের শিকার করা পাঁচ উইকেটের তিনটিই এসেছে ওভারের প্রথম বলে। অর্থাৎ, নতুন পরিকল্পনায় নতুন ওভারে কীভাবে বোলিং করবেন, সেটা বোঝার আগে আউট হয়েছেন ব্যাটাররা। ওভারের প্রথম বলে ব্যাটারদের ভড়কে দিয়ে দলকে ইমপ্যাক্ট রাখার চেষ্টা করছেন কি না নাহিদ- এ প্রশ্নের জবাবে তার ভাষ্য ছিল, ‘আমি সব সময় চেষ্টা করি দলের জন্য ইমপ্যাক্ট পারফর্ম করার। সেটা হতে পারে একটা স্পেল, হতে পারে একটা ওভার। যেকোনো সময়ই হতে পারে। আমি সব সময় চেষ্টা করি দলকে জেতানোর। যদি একটা ওভারও ভালো করতে পারি, ওই ওভার যদি ইমপ্যাক্ট ফেলে, তাহলে আমি খুশি।’
প্রথম ম্যাচে খরুচে হওয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ান নাহিদ। কীভাবে এসেছে এই সাফল্য- এ নিয়ে নাহিদ বলেন, ‘আগের ম্যাচটি আমার জন্য হয়তো ভালো দিন ছিল না। আমি এক্সিকিউট করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। এ ম্যাচে এক্সিকিউট করার চেষ্টা করছি এবং হয়েছেও।’
গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বেশ কয়েকবার ইয়র্কার ডেলিভারির চেষ্টা করেছেন নাহিদ রানা। এতে সাফল্যও পেয়েছেন। আর তাতেই স্পষ্ট, অনুশীলনে বোলিং কোচ শন টেইটের সঙ্গে বেশ কাজ করছেন ইয়র্কার নিয়ে। ম্যাচে নতুন স্কিল দেখানোর চেষ্টা করা নাহিদ বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে চেষ্টা করছি কীভাবে নিজের স্কিল ইমপ্রুভ করা যায় এবং কীভাবে নিজেকে আরো ওপরে নিয়ে যাওয়া যায়।’
তবে নতুন স্কিলের প্রয়োগ ঘটাতে গিয়ে হওয়া ভুলগুলোর আর পুনরাবৃত্তি যেন না হয়, সেদিকেও মনোযোগ রেখেছেন নাহিদ রানা। যেমন, প্রথম ম্যাচে বাউন্সারে খানিকটা খরুচে হলেও গতকাল সেই ধারা ছিল না। সে কথার রেশ ছিল সংবাদ সম্মেলনেও। নাহিদ রানা বলেন, ‘আমি সব সময় একটা জিনিসই চেষ্টা করি যে, আগের ম্যাচে যা ভুল করেছি, সামনের ম্যাচে সে ভুলগুলা করব না।’
ভুলের পুনরাবৃত্তি না করে নিজেকে আরো শানিত করার চেষ্টায় থাকা নাহিদ রানা পরের ম্যাচে কেমন করেন- সেটাই এখন দেখার অপেক্ষায়। সে পরীক্ষাটা হয়ে যাবে আগামী বৃহস্পতিবারই। সেদিন চট্টগ্রামে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন নাহিদ।

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন

টি-২০ বিশ্বকাপ জিততে মরিয়া ভারতীয় নারী ক্রিকেট দল

২ কোটি টাকা বোনাস পাচ্ছে ক্রিকেট দল

হোয়াইটওয়াশ মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ-নাহিদ

ভালো শুরু চায় বাংলাদেশের মেয়েরা

সিরিজ ৩-০ করার অপেক্ষায় বাংলাদেশ