হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে যাচ্ছেন আতহার আলী

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ। নিরাপত্তা শঙ্কায় বৈশ্বিক এ আসরে খেলছে না বাংলাদেশ। তবে এবারের বিশ্বকাপে থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। ধারাভাষ্যকার হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতহার আলী খান। আজ ওয়েবসাইটে এ আসরের জন্য ৪০ জন ধারাভাষ্যকারের নাম ঘোষণা করে আইসিসি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকাও প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের এ নিয়ন্ত্রক সংস্থা। এই লিস্টে আছেন আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার গাজী সোহেল।

বিখ্যাত ধারাভাষ্যকারের মধ্যে আছে- রবি শাস্ত্রি, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হার্শা ভোগলে, রমিজ রাজা, অ্যালান উইলকিনস। তাদের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা ও কার্লোস ব্রাফেটরাও এবারের বিশ্বকাপ খেলার ধারা বর্ণনায় থাকছেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর