হোম > খেলা > ক্রিকেট

নামিবিয়াকে ধসিয়ে দিলো ডাচরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে জিততেও হেরে গেছে নেদারল্যান্ডস। হারটা ৩ উইকেটের, ৩ বল বাকি থাকতেই। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ডাচরা। নামিবিয়াকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। নামিবিয়ার ৮ উইকেটে করা ১৫৬ রান ডাচরা পেরিয়ে গেছে ১২ বল বাকি রেখে।

নেদারল্যান্ডসের দাপুটে জয়ে মূল অবদান বাস ডি লিডির। ওয়ানডাউনে নামা এ ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৪৮ বলে ৫ বাউন্ডারিতে ও ৩ ছক্কায় ৭২ রানের দুরন্ত ইনিংস খেলে। লিডির সঙ্গে ৯ বলে ১৮ রান করে অপরাজিত রয়ে যান অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার আগে টস হেরে আগে ব্যাট করতে নামা নামিবিয়ার কোনো ব্যাটসম্যান বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৮ বলে ৪২ করেন নিকোল লফটি-ইটন। ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্কের কল্যাণে আসে ২৬ বলে ৩০ রান।

নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট শিকার করেন ‍লোগান ফন বিক ও বাস ডি লিডি। পরে ডি লিডির ব্যাটেই নিশ্চিত হয় বিশাল জয়।

সংক্ষিপ্ত স্কোর

নামিবিয়া: ১৫৬/৮, ২০ ওভার (লফটি-ইটন ৪২, ফ্রাইলিঙ্ক ৩০, স্মিট ২২; ফন বিক ২/১৩, ডি লিডি ২/২০)।

নেদারল্যান্ডস: ১৫৭/৩, ১৮ ওভার (ডি লিডি ৭২*, অ্যাকারম্যান ৩২, লেভিট ২৮; স্কোলটজ ১/২৭)।

ফল: নেদারল্যান্ডস ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: বাস ডি লিডি (নেদারল্যান্ডস)।

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

দিলারার রেকর্ড ফিফটিতে ডাচদের উড়িয়ে দিল বাংলাদেশ

প্রথম দিনেই ১৬ উইকেটের পতন, রবিনসনের তোপে ব্যাকফুটে নিউজিল্যান্ড

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

চার বছর পর মোসাদ্দেককে ফিরিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা