হোম > খেলা > ক্রিকেট

ঈদ উৎসবে ক্রিকেটারদের আনন্দ বার্তা

স্পোর্টস রিপোর্টার

এক মাস সিয়াম সাধনার পর আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশির আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ক্রিকেটাররা। ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় সবার জন্য মানসিক শান্তি কামনা করে লিখেছেন, ‘ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানসিক শান্তি।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার শুভেচ্ছা বার্তায় লিখেন, 'ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।'

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজারাও।

জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। আরেক পেসারর নাহিদ রানা ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’—যার অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের নেক কাজগুলো কবুল করুন।

শান্ত-শিষ্ট হাসান মাহমুদ সবার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আর সাইফ হাসানের বার্তায় ছিল কৃতজ্ঞতার সুর। মাঠের লড়াই ভুলে আজ সবাই এক কাতারে, সবার চাওয়া একটাই—ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে।

ভারতীয় বোর্ডের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ

গতির ঝড়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

ব্যাটিংয়ে মনোযোগী হতে অধিনায়কত্ব ছাড়লেন স্টারলিং

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহীর ঈদ উপহার, আইফোন

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই মোস্তাফিজ

পেশোয়ার জালমিতে তানজিদ হাসান

ভোটে বিতর্ক, ভেতরে ভাঙন-বিশৃঙ্খল বিসিবি!

র‌্যাঙ্কিংয়ে মিরাজ-নাহিদের উন্নতি

মোহামেডানের দায়িত্ব নিতে আগ্রহী তামিম

জয়াসুরিয়ার সম্প্রীতির বার্তা