হোম > খেলা > ক্রিকেট

সাগরিকায় হচ্ছে পানি সমস্যার সমাধান

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

সিরিজ শুরুর আগে চট্টগ্রামের আউটফিল্ড দেখে চমকে যাওয়ার কথা যে কারোরই। ঘাস সবুজ থাকার কথা থাকলেও পুরো আউটফিল্ড হয়ে আছে হলুদাভাব। সরবরাহ সংকটের কারণে মাঠে ঠিকঠাক পানি দিতে না পারায় ঘাস পুরোপুরি হলুদ হয়ে উঠেছে। এমন পানি সংকটের মধ্যেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার এক ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি। তবে এবারই শেষ, আগামী অস্ট্রেলিয়া সিরিজ থেকে এমন চিত্রের দেখা মিলবে না সাগরিকায়Ñএমনটাই জানা গেছে বিসিবি সূত্রে।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড থাকাকালীন সাগরিকায় পানি সরবরাহ নিয়ে বেশ কয়েকবারই প্রশ্ন উঠেছিল। তখন জানানো হয়েছিল, সাগরিকায় নিজস্ব ব্যবস্থাপনায় পানি সরবরাহ করবে বিসিবি। প্রক্রিয়াটি শুরুও হয়েছিল। কিন্তু সে সময় অর্থ কমিটির অর্থ ছাড়ে গাফিলতি থাকায় তা হয়নি। তবে বোর্ড বদলের সঙ্গে সঙ্গে এই উদ্যোগ আলোর মুখ দেখার অপেক্ষায়।

তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরই পানি সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে। আগে থেকেই মাটি খুঁড়ে পাইলিং করায় এখন পানি উত্তোলনের জন্য শুধু নতুন করে মোটর ও পানি বিশুদ্ধকরণ মেশিন বসানোর অপেক্ষায় বিসিবি। আগামী এক মাসের মধ্যে এই মোটর ও পানি বিশুদ্ধকরণ মেশিন বসাবে বিসিবি। এরপর থেকে সেখান থেকেই মাঠের জন্য পানি সরবরাহ পাবে বিসিবি।

উইকেট নিয়ে কথা বলতে ‘আগ্রহী’ নয় কিউইরা

ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় উত্থান নাহিদ রানার

আকবর-প্রিতমের সেঞ্চুরিতে এগিয়ে নর্থ জোন, লড়াইয়ে মুশফিক-অমিত

ডোপ টেস্টে পজিটিভ হয়ে তদন্তের মুখে নেওয়াজ

২৪ এপ্রিল ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বাংলাদেশকে থামিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা

চট্টগ্রামে পৌঁছেছে টি-টোয়েন্টি দল

স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

‘বাংলাদেশে উইকেট বোঝা কঠিন, এটাই এখানকার ক্রিকেটের সৌন্দর্য্য’

ঢাকায় মামুলি ও লো-স্কোর, চট্টগ্রামে কত হবে?