হোম > খেলা > ক্রিকেট

এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়লেন লিটনরা

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে উড়াল দেন ক্রিকেটাররা।

লিটন, নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলামসহ কোচিং স্টাফদের একাংশ এদিন জাপানের উদ্দেশে দেশ ছেড়েছেন। দলের বাকি অংশ দেষ ছাড়বেন শুক্রবার ভোরে।

অধিনায়ক লিটনের মতোই বিমানবন্দরে স্বর্ণ জয়ের প্রত্যাশার কথা জানিয়েছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। এদিকে, বাঁ পায়ের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে মিরপুরের প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেননি নাজমুল হোসেন শান্ত। তবে তিনি এখন পুরোপুরি ফিট আছেন বলে জানান তালহা।

এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর। বেলা ১১টায় ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ কে হবে—সেটি এখনো ঠিক হয়নি। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া আর ওমানের মধ্যে চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে আগামী ১ অক্টোবর বেলা ১১টায় সেমিফাইনাল। ফাইনাল ৩ অক্টোবর।

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে বাংলাদেশ!

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ভালো সুযোগ আছে: মুশতাক

সাকিবের বিকল্প খুঁজছি: মুশতাক

এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য স্বর্ণপদক জয়

ভালো উইকেটে ২০০, খারাপ উইকেটে ১৪০-১৬০ করার পরিকল্পনা বাংলাদেশের

সাইফ-মোসাদ্দেক ঝড়ের পর মুস্তাফিজের ঝলক

শেষ মুহূর্তে এশিয়ান গেমসের দলে আলিস

শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ শুরু ইংল্যান্ডের

কোচ-ক্যাপ্টেন ‘সাইজ’, দলও ‘কাইত’Ñইমরানের ব্যাখ্যা