হোম > খেলা > ক্রিকেট

স্টার্ক-কামিন্সদের ছাড়াই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ সফর সামনে রেখে আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ঘোষিত দলে নেই অস্ট্রেলিয়ার তিন তারকা পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। বিশ্রামেই রাখা হয়েছে অভিজ্ঞ এই তিন সিনিয়রকে।

পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ সফরে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। তিন দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ— অলিভার পেকে, লিয়াম স্কট ও জোয়েল ডেভিস। বাংলাদেশ সফরে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন স্কট, টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন ডেভিস। এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন পেসার বিলি স্ট্যানলেক ও রাইলি মেরিডিথ।

বর্তমানে আইপিএল নিয়ে ব্যস্ত থাকা ট্রাভিস হেড, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস ও জেভিয়ার বার্টলেট প্লে-অফ শেষে বাংলাদেশ সফরে দলের সঙ্গে যোগ দেবেন। তাদের অন্তর্ভুক্তির কারণে ওয়ানডে স্কোয়াডে পরিবর্তন আসবে।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি দলেও জায়গা পাননি।

নতুন মুখদের দলে নেওয়ার পেছনে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সকে গুরুত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। লিয়াম স্কট হয়েছেন এবারের বর্ষসেরা শেফিল্ড শিল্ড ক্রিকেটার। বিগ ব্যাশ লিগ-এ জোয়েল ডেভিস ছিলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার পর ‘এ’ দলেও খেলেছেন পেকে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনলি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।

সকালেই দুই উইকেট হারালো বাংলাদেশ

আফগানদের বিপক্ষে খেলবে না ইংল্যান্ডও

পাঁচ উইকেটের রহস্য খোলাসা করলেন মিরাজ

বৃষ্টিবিঘ্নিত দিনে প্রাইম ব্যাংক, বসুন্ধরা ও গুলশানের জয়

মিরাজের পাঁচ উইকেটে বাংলাদেশের দিন

চমক রেখে বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

৩৪ রানে লিড নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

নতুন কুঁড়িতে চমক আনিতা ও নোবেলের

এলোমেলো বোলিংই কাল হলো

আওয়াইসের ব্যাটে পাকিস্তানের দাপট, এগিয়ে বাংলাদেশ