হোম > খেলা > ক্রিকেট

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

এশিয়ান গেমস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের কাছে হেরে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণের লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। অন্যদিকে, ভারতের কাছে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে শ্রীলঙ্কা।

নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে আজ প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। জবাব দিতে নেমে ১ ওভার ৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে জয় ছিনিয়ে নেয় পাকিস্তান।

দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। ঈশান কিষাণের ঝড়ো ব্যাটে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বিশ্বচ্যাম্পিয়নরা। ঈশান ৪৬ বলে অপরাজিত ৮০ রান করেন। জবাবে নেমে ৯.৫ ওভারে কেবল ৪৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

২০২৩ সালে অনুষ্ঠিত এশিয়ান গেমসের সর্বশেষ আসরে ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। লিটন দাসের দলের সামনে এখন সেটাই ধরে রাখার লড়াই।

৩ অক্টোবর ব্রোঞ্জের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। একই দিন স্বর্ণপদকের জন্য ফাইনালে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং ভারত।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

ক্রিকেটের তিন ফরম্যাটেই বড় বদল আনল আইসিসি

বৃষ্টি আইনে শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়

‘আজ মুস্তাফিজ ৩ উইকেট পেলে এই প্রশ্ন করতেন না’

স্বর্ণের স্বপ্ন খুইয়ে এখন ব্রোঞ্জের আশায় বাংলাদেশ

ছোট পর্দায় বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচের সঙ্গে থাকছে ফুটবলের রোমাঞ্চ

আজ সেমিফাইনাল, জিতলেই পদক

গিলের দ্বিশতকে ভারতের রেকর্ডময় জয়

ইংল্যান্ড সফরে ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে বিসিবি

একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা