হোম > খেলা > ক্রিকেট

খালেদের ৫ উইকেট, প্রমোশন নিশ্চিত কেন্টের

স্পোর্টস রিপোর্টার

ক্যান্টাবুরিতে দ্বিতীয় বিভাগ কাউন্টিতে মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলছে কেন্ট। গত কয়েকটি ম্যাচের মতো গ্লস্টারশায়ারের বিপক্ষে এই লড়াইয়েও নজর কেড়েছেন বাংলাদেশি পেসার খালেদ আহমেদ। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৫ উইকেট।

প্রথম ইনিংসে ৩ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছেন খালেদ। দ্বিতীয় ইনিংসে গ্লস্টার অলআউট হয়েছে ২৪১ রানে। কেন্টের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১১৮ রানের।

অবশ্য এই ম্যাচ হারলেও প্রথম বিভাগে ওঠা নিয়ে কোনো শঙ্কা নেই কেন্টের। নর্দাম্পটনশায়ার এবং মিডলসেক্সের ম্যাচে নর্দাম্পের হারে ইতোমধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে গেছে কেন্ট।

প্রথম ইনিংসে দারিউশ আহমেদ, সাই কিশোর এবং চে সিমন্সের উইকেট নিয়েছিলেন খালেদ। ওই ইনিংসে ২২৯ রানে অলআউট হয়েছে গ্লস্টার। জবাব দিতে নেমে প্রথম ৩৫৩ রান করে কেন্ট।

দ্বিতীয় ইনিংসে মাইলস হ্যামন্ড এবং দারিউশ আহমেদের উইকেট নিয়েছেন খালেদ।

বয়সসীমা ২৫, ম্যাচ ফিক্সিং নিয়ে 'সিরিয়াস' বিসিবি

সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি তাইজুলকে বিসিএসএ’র বিশেষ সম্মাননা

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

জাপানে পা রাখল বাংলাদেশের ক্রিকেটাররা

কেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে খালেদের ৩ উইকেট

এনসিএলের ৮ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

আফগানিস্তানকে হারিয়ে নেপালের চমক

লাল বলের এনসিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা, স্কোয়াড ঘোষণা ৪ দলের

দুর্দান্ত শুরুর পরও হারে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

এশিয়ান গেমসের জন্য দেশ ছাড়লেন লিটনরা