হোম > খেলা > ক্রিকেট

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

স্পোর্টস রিপোর্টার

নেপাল ক্রিকেট বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৭ সাল পর্যন্ত চলমান ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) মধ্যে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের বিষয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

কিছুদিন আগে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাব আমলে নিয়ে সূচি খোঁজার চেষ্টা করছে বিসিবি।

এ বিষয়ে নাফিস বলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে কিছুদিন আগেই একটা প্রোপোজাল পাঠিয়েছিল, যেখানে ওরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই আহ্বানটাকে খুব পজিটিভলি নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাকমতো মেলে, কারণ আমরা জানি যে আমাদের এফটিপি খুবই প্যাকড। এরপরও যদি আমরা এই সাইকেলের মধ্যে একটা সুবিধাজনক সময় পজিটিভলি বেছে নেওয়ার চেষ্টা করছি। আশা করি, এই সিরিজটা আমাদের হতে পারে।’

সিরিজটি কবে হতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারেননি তিনি। তবে ২০২৭ সাল পর্যন্ত চলমান সূচির মধ্যেই সিরিজটি আয়োজনের ইচ্ছার কথা জানিয়ে নাফিস বলেন, ‘সাইকেলটা তো ২৭ সাল পর্যন্ত। এই সাইকেলের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই রিকোয়েস্টটাও আছে। এটা আমরা পজিটিভলি ওয়ার্ক আউট করছি। যখন কোনো একটা পর্যায়ে বলার মতো পর্যায় হবে, তখন আমরা ডিউ টাইমে জানিয়ে দিতে পারব। তবে এতটুকু কনফার্ম করতে পারি যে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে কমিউনিকেশন হয়েছে এবং এটা আমরা পজিটিভলি দেখছি।’

৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা সেই মহসিন গ্রেপ্তার

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা আদানির!

করমর্দন না করাটা জ্যোতির নিজস্ব সিদ্ধান্ত : বাবু

বাংলাদেশে নজর র’, আইএসআই, সিআইএ, এমআই৬, মোসাদের

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একই গ্রুপে কিংস ও মোহামেডান

দুই বছর পর তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা