হোম > খেলা > ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়তে পারে দল, বাংলাদেশের সূচিতেও আসবে পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্রে দলের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বাংলাদেশসহ টেস্ট খেলুড়ে ১২টি দেশই জায়গা পেতে পারে প্রতিযোগিতাটিতে।

এ প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, টেস্ট খেলুড়ে প্রতিটি দেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আনার কথা ভাবছে আইসিসি। সেক্ষেত্রে পরবর্তী চক্রের জন্য ১২ দলের কাঠামো কার্যকর হতে পারে।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ৯টি দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখনো এই প্রতিযোগিতার বাইরে।

১২ দল হলে প্রতিটি দলের মতো বাংলাদেশেরও সূচি, প্রতিপক্ষ ও পয়েন্টের সমীকরণে পরিবর্তন আসবে। সেক্ষেত্রে ছোট দলগুলোর সঙ্গে আরও টেস্ট ম্যাচ খেলার সুযোগ বাড়তে পারে।

তবে ১২ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করা সহজ হবে না। টেস্ট ক্রিকেট আয়োজনের বড় আর্থিক ব্যয় নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মতো দলগুলোর জন্য দীর্ঘ টেস্ট সূচি সামলানো বড় চ্যালেঞ্জ হতে পারে।

গ্রিনবার্গের মতে, টেস্ট ক্রিকেট আয়োজন শুধু ম্যাচের খরচের মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি দলকে টেস্ট খেলার উপযোগী করে তুলতে খেলোয়াড় তৈরি, অবকাঠামো ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণেও বড় বিনিয়োগ প্রয়োজন। ফলে পর্যাপ্ত আয় ছাড়া নিয়মিত টেস্ট আয়োজন অনেক দেশের জন্য কঠিন হয়ে উঠতে পারে।

দায় নিয়ে আবাসন সমস্যা সমাধানের বার্তা দিল বিসিবি

বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকান পরামর্শক খুঁজছে বিসিবি

বসুন্ধরা স্পোর্টস সিটি পরিদর্শনে বিসিবির প্রতিনিধি দল

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে নাসুম-মেহেদী

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ফেরানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল আইসিসি

ইমরান খানের পাশে রবি শাস্ত্রী

আইয়ারের সেঞ্চুরিতে উইন্ডিজকে উড়িয়ে দিল ভারত

৩ ড্রয়ের দিনে রবিনের সেঞ্চুরি, আকবরের লড়াকু ইনিংস

ফিটনেস ক্যাম্প করেই টাকা শেষ রাজশাহীর, মাঠে নামছে অনুশীলন ছাড়াই

পাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ