হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোমাঞ্চকর তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেওয়ায় দলের প্রশংসা করেছেন তিনি।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারায় বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

সিরিজ জয়ের পর দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সাহসী ও ঐক্যবদ্ধ পারফরম্যান্সের মাধ্যমে দারুণ এক জয় উপহার দিয়েছে। শেষ ম্যাচের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ১১ রানের জয় প্রমাণ করে দিয়েছে যে দৃঢ় সংকল্প ও দলগত প্রচেষ্টা থাকলে যেকোনো কঠিন পরিস্থিতিতেও সাফল্য অর্জন করা সম্ভব।

তিনি আরও বলেন, জাতীয় দলের এই চমৎকার পারফরম্যান্স দেশের জন্য গর্বের বিষয়। একই সঙ্গে ভবিষ্যতেও এমন ধারাবাহিক সাফল্য ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন