হোম > খেলা > ক্রিকেট

পারিশ্রমিক বুঝে পেলেন নোয়াখালী-সিলেটের ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার

বিপিএল শেষ হলে পাওনা টাকা নিয়ে বেশ চিন্তিত ছিলেন ক্রিকেটাররা। আজ বিপিএলের দল নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্সের ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে বিসিবি। এর আগে চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে বিসিবি।

আজ বিসিবি কার্যালয়ে এ দুদলের ক্রিকেটারদের অর্থ বুঝিয়ে দেয় বিসিবি। মূলত চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দেওয়ায় দলগুলোর দেওয়া ব্যাংক গ্যারান্টি ভেঙে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে বিসিবি।

পারিশ্রমিক পাওয়ার পর সিলেট টাইটান্সের হয়ে খেলা মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ। দেখুন, বিপিএলের সবাই পেমেন্ট পেয়েছে। অবশ্যই এটা ভালো লাগার বিষয়। অবশ্যই ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই।’

তিনি আরো জানান, ‘আমার কাছে যেটা মনে হয়, প্রত্যেকটি দলই টাকা পেয়েছে। সিলেটও টাকা পেল এবং প্রত্যেক খেলোয়াড় অনেক খুশি আছে। আর এবারের বিপিএলটা অনেক ভালো হয়েছে।’

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল