হোম > খেলা > ক্রিকেট

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

স্পোর্টস রিপোর্টার

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি ও অভিবাসী কর্মীদের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)। শনিবার পেনজুরু রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ক্রীড়ার পাশাপাশি প্রবাসীদের মিলনমেলাও হয়ে ওঠে উৎসবমুখর।

বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পরিবারবর্গ, সমাজের বিভিন্ন স্তরের সদস্য এবং অসংখ্য দর্শক। পুরো আয়োজনজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ ও সাংস্কৃতিক সম্প্রীতির আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার। এছাড়াও সিঙ্গাপুরের শ্রম মন্ত্রণালয় (এমওএম), মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডব্লিউসি) এবং ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের (এনটিইউসি) প্রতিনিধিরা পুরস্কার বিতরণীতে অংশ নেন।

মূল টুর্নামেন্টের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশন একাদশ ও এসবিএস প্রেসিডেন্ট একাদশের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচও অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এই ম্যাচে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খেলেন দুই দলের সদস্যরা। দর্শকরাও খেলাটি উপভোগ করেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে “জামাল টাইগার্স ক্রিকেট টিম”। রানার-আপ হয় “ডিএমইএবিএস ক্রিকেট টিম”। ডিএমইএবিএসের মোহাম্মদ আসাদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া এসবিএম গ্রুপ জেতে চ্যাম্পিয়ন ট্রফি।

পুরো টুর্নামেন্টজুড়ে প্রবাসী শ্রমিকদের দারুণ পারফরম্যান্স ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রশংসা কুড়িয়েছে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করে।

এসবিএসের সভাপতি আলতাফ হোসেন অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও কাজ করে যাবে।

প্রতিটা উইকেটই নাহিদের কাছে গুরুত্বপূর্ণ, জানালেন লক্ষ্যের কথা

নাহিদের গতিতে মুগ্ধ বাবর, নিজেদের ব্যাটিং নিয়ে আক্ষেপ

বিসিবি নির্বাচনের খসড়া প্রকাশ, নেই সাবেক বোর্ডের হেভিওয়েটরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

মুমিনুলের আউটে শেষ দ্বিতীয় দিনের খেলা, বাংলাদেশের লিড ১৫৬

লিটনের ক্লাসিক সেঞ্চুরিতে দলের ইনিংস উদ্ধার

লিটন খেললেন এবং অনেক কিছু শেখালেন

বাউন্সারকে বানালেন অস্ত্র, ‘ক্রাইসিস ম্যান’ লিটনের নতুন ব্যাখ্যা

‘লাকি’ মন্তব্যের জবাব ও টেলএন্ডারদের নিয়ে লিটনের সেঞ্চুরির

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ৭ জুন নির্বাচন