হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজে নেই সোহান-জাকের-শামীম

দলে ফিরেছেন আফিফ-লিটন

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। বাদ পড়েছেন তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদও। তবে দেড় বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন লিটন দাস, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

এ বছর প্রথম সিরিজ খেলতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজের জন্য আজ বৃৃহস্পতিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি ওয়ানডে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

আইসিসির ইভেন্টের বাইরে এ বছর বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফর করবে পাকিস্তান।

বাংলাদেশ দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

বিস্তারিত আসছে....

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

বিশ্বকাপে না যাওয়া ছিল ‘বড় ভুল’, বললেন সাকিব

এসএলসিতে সবার পদত্যাগ

নাহিদ রানা যাবেন পিএসএলে!

বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

বন্দরনগরীতে বৃষ্টি, নির্ধারিত সময়ে খেলা শুরু নিয়ে শঙ্কা

বোলিং নিয়ে খুশি মাহেদি

হারে শুরু নারীদের টি-টোয়েন্টি সিরিজ

প্রাইম ব্যাংকের জার্সি উন্মোচন

তারা বাদ পড়েছেন ট্যাকটিক্যাল কারণে