হোম > খেলা > ক্রিকেট

মোহামেডানের দায়িত্ব নিতে আগ্রহী তামিম

স্পোর্টস রিপোর্টার

বিএনপি নেতা ও মোহামেডান ক্লাবের স্থায়ী সদস্য মির্জা আব্বাসের সুস্থতা কামনায় আজ আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়েছিলেন তামিম ইকবাল। সেখানে তিনি বলেছেন, মোহামেডান ক্লাবের সাংগঠনিক দায়িত্ব নিতে তিনি আগ্রহী।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ারও ইচ্ছা প্রকাশ করেন জাতীয় দলের সাবেক এই ওপেনার। এবার মোহামেডানের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘সংগঠক হিসেবে কাজ করা নিয়ে আমি আসলে ওভাবে এখনো কিছু চিন্তা করিনি। তবে মোহামেডানের যদি কখনো মনে হয় যে আমাকে সঙ্গে নিলে ক্লাবের জন্য ভালো হবে, তাহলে তারা যেকোনো সময় ডাকলে আমি চলে আসব। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার।’

মির্জা আব্বাসের সঙ্গে নিজের স্মৃতিচারণা করে তামিম বলেন, ‘উনি আমার বিয়েতে এসেছিলেন। ব্যক্তিগতভাবে উনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ কম হলেও আমি জানি যে উনি মোহামেডান এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মোহামেডান ক্লাব উনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে, তাই এখানে আসাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যারা খেলাধুলার সঙ্গে জড়িত আছেন, সবাই চান উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যেটা লোকমান ভাই বললেন যে উনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। আমাদের সবার দোয়া উনার প্রতি, উনার পরিবারের প্রতি।’

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিউজার্সিতে ‘স্বপ্নচূড়া’য় কণ্ঠ দিলেন শামস সুমন

রামগঞ্জে বৃদ্ধ মা-বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ