হোম > খেলা > ক্রিকেট

আন্তর্জাতিক মানে ফিরছে শহীদ চান্দু স্টেডিয়াম, হবে স্পোর্টস ভিলেজও

স্পোর্টস রিপোর্টার

আবারও আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। পাশাপাশি সেখানে হবে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজেও। আজ দুপুরে স্টেডিয়ামটির অবকাঠামো ও সার্বিক সুযোগ-সুবিধা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এক সময়ের অত্যন্ত কার্যকর এই আন্তর্জাতিক ভেন্যুটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও বর্তমান সরকার এটিকে আইসিসির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিশেষ করে আগামী জুলাই মাসে 'প্রমিলা বিপিএল' আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্টেডিয়ামের ফ্লাডলাইট, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ সিস্টেমের যে জরাজীর্ণ অবস্থা তৈরি হয়েছে। সেগুলো সংস্কারের জন্য ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের প্রকৌশলী এবং কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

বগুড়ার ক্রীড়া অবকাঠামো নিয়ে প্রতিমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দেশে যে কয়টি অঞ্চলে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ-সুবিধা সম্বলিত 'স্পোর্টস ভিলেজ' নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি বগুড়ায় নির্মাণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী জুন মাসের অর্থবছর থেকে এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া সারা দেশে মাঠ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার পরিবেশ তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত বিশেষ কমিটির কার্যক্রমের কথাও তিনি উল্লেখ করেন। স্টেডিয়ামের সরঞ্জাম চুরির অভিযোগ এবং দীর্ঘদিনের অবহেলার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, গত সময়ে কী হয়েছে সেটি সবাই জানেন, তবে বর্তমান সরকার প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর। বিসিবি-র সিইও এবং অ্যাডহক কমিটির সদস্যদের সাথে নিয়েই সমস্যার উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব না হলেও একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামকে আবারও আন্তর্জাতিক ভেন্যু হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আমিনুল হক।

স্পিন সামলানোর প্রস্তুতি আছে নিউজিল্যান্ডের

প্রিমিয়ার লিগের দলবদলের তারিখ চূড়ান্ত

২২ বছরে বয়সেই ৭৯২ কোটি টাকার মালিক, টেনিসের সেরা পাঁচে আলকারাজ

বাড়ল নারী বিশ্বকাপের প্রাইজমানি

বাংলাদেশে নিউজিল্যান্ড দল

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির স্মৃতি রোমন্থন খালেদ মাসুদ পাইলটের

পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণে পদচ্যুত পরিচালকরা

কারামতিয়া মাদ্রাসা ও সাতক্ষীরা সরকারি স্কুলের জয়

দুই দফায় আসছে নিউজিল্যান্ড

ডিপিএলে অনিশ্চিত রূপগঞ্জ-ব্রাদার্স