হোম > খেলা > ক্রিকেট

ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে প্লাতিনির দুই মামলা

স্পোর্টস ডেস্ক

উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর পর্দা ওঠার বাকি আর মাত্র দুই দিন। বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই বড়সড় এক আইনি ধাক্কা খেলেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

২০১৫ সালের একটি পুরোনো দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ইনফান্তিনো এবং ফিফার বিরুদ্ধে ফ্রান্সে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেছেন উয়েফার সাবেক সভাপতি ও ফরাসি ফুটবল কিংবদন্তি মিশেল প্লাতিনি। বিশ্বকাপ শুরুর প্রাক্কালে প্লাতিনির এই জোড়া মামলা ফুটবল বিশ্বে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

৭০ বছর বয়সি মিশেল প্লাতিনি প্যারিসের আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। ফৌজদারি মামলায় বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ফিফার সাবেক আইনি পরিচালক মার্কো ভিলিজার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান দোমেনিকো স্কালার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিদ্বেষমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। আর দেওয়ানি মামলায় সরাসরি ফিফা সংস্থার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। প্লাতিনির দাবি, এক দশকেরও বেশি সময় আগে তার ক্যারিয়ারের যে ক্ষতি করা হয়েছিল, তার জন্য ফিফাকে পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে।

ফ্রান্সের হয়ে ১৯৮৪ সালে ইউরোজয়ী কিংবদন্তি মিশেল প্লাতিনির অভিযোগ, এক দশকেরও বেশি সময় আগে ফিফা সভাপতি পদে তার নির্বাচিত হওয়া নিশ্চিত ছিল। কিন্তু সংস্থার ভেতরে একটি প্রভাবশালী মহল অত্যন্ত সুক্ষ্ম কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে তাকে সেই দৌড় থেকে ছিটকে দেয়। আর এই ষড়যন্ত্রের পথ ধরেই পরবর্তীতে জিয়ান্নি ইনফান্তিনো ফিফার সভাপতি পদে আসীন হন।

এই আইনি লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ২০১৫ সালের শেষ দিকে। তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ২০১১ সালে প্লাতিনিকে ২০ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ২৫ লাখ ১০ হাজার ডলার) দেওয়ার একটি অনুমোদন দিয়েছিলেন, যা ২০১৫ সালে জনসমক্ষে আসে। এই আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ এনে প্লাতিনিকে ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়, যার ফলে তার ফিফা সভাপতি হওয়ার স্বপ্ন ভেস্তে যায়।

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে