হোম > খেলা > ক্রিকেট

এসএ২০-এর ইস্টার্ন কেপে রিশাদ

স্পোর্টস রিপোর্টার

নিজের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারে নতুন এক মাইলফলক গড়লেন রিশাদ হোসেন। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-তে দল পেয়েছেন বাংলাদেশের তারকা এই লেগ স্পিনার। টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ আনুষ্ঠানিকভাবে ২৪ বছর বয়সি বোলারকে দলে টেনেছে।

আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে তিনবারের শিরোপাজয়ী এই ফ্র্যাঞ্চাইজিটি। স্কোয়াডে দুজন নতুন বিদেশি খেলোয়াড়ের কোটায় রিশাদের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ।

গত দুবছর ধরে বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে অন্যতম মূল ভিত্তি হিসেবে নিজেকে তুলে ধরেছেন রিশাদ। বিশেষ করে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স বিশ্বক্রিকেটের নজর কাড়ে। ওই আসরে তিনি ১৪ উইকেট শিকার করেন, যা আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খানের সঙ্গে যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ। বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ের পর থেকেই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা তৈরি হয়ে যায়।

এসএ২০-এর আগের চার আসরের তিনটিতেই শিরোপা জেতা সানরাইজার্স তাদের স্কোয়াডের মূল অংশ অপরিবর্তিত রেখেছে। আফগান স্পিনার এএম গাজানফারের স্থলাভিষিক্ত হিসেবে রিশাদকে নেওয়া হয়েছে। টিমে তার সহযোদ্ধা হিসেবে থাকবেন একঝাঁক আন্তর্জাতিক তারকা- অধিনায়ক ট্রিস্টান স্টাবসের (দক্ষিণ আফ্রিকা) সঙ্গী হয়েছেন মার্কো ইয়ানসেন, অ্যানরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, অ্যাডাম মিলনে (নিউজিল্যান্ড), মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)।

আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এসএ২০-এর পঞ্চম আসর। লিগের ছয়টি ফ্র্যাঞ্চাইজির দল পূর্ণাঙ্গ করার জন্য আগামী ৭ অক্টোবর হবে মিনি নিলাম। সবশেষ সাইনিংয়ের পর বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আর মাত্র দুটি জায়গা খালি রয়েছে। রিশাদের এই অন্তর্ভুক্তি বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের গ্রহণযোগ্যতা আরো একটু বেড়ে গেল বৈকি!

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল

এইচপির হ্যাটট্রিক জয়

পাঁচ দফা দাবিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডাকসুর