হোম > খেলা > ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা

স্পোর্টস রিপোর্টার

নারী এশিয়া কাপে বল হাতে ঝলক দেখিয়ে যাচ্ছেন মারুফা আক্তার। আর তাতে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগ্রেস পেসারের। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন এই পেসার।

আজ (৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ করেছে আইসিসি।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা ২০ জনের মধ্যে ঢুকলেন মারুফা। টি-টোয়েন্টিতে তার আগের সেরা অবস্থান ছিল ২৩তম, ২০২৪ সালে উঠেছিলেন। এবার এগিয়েছেন ১৯ ধাপ, ৩৭ থেকে পৌঁছে গেছেন ১৮-এ।

শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মারুফা। সেটারই প্রভাব দেখা গেল এবার র‍্যাঙ্কিংয়ে।

লঙ্কানদের বিপক্ষে ম্যাচে দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন টাইগ্রেস ব্যাটার সোবহানা মোস্তারি। এতে তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটিংর‍্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে উঠেছেন তিনি। ২৬ রান করা দিলারা আক্তারের উন্নতি পাঁচ ধাপ। এই ওপেনারের অবস্থান ৬২তম।

ঢাকা টেস্ট যেন নিজেদের প্রমাণের পরীক্ষা

অভিষেকের রেকর্ড সেঞ্চুরিতে উড়ে গেল নিউজিল্যান্ড

মাদুশাঙ্কার ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফাইনালে শ্রীলঙ্কা

পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে চায় উইন্ডিজ

অনুশীলনে মুশফিকের চোট

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত

ক্রিকেটে ত্রিদেশীয় সিরিজের সঙ্গে ফুটবলে দেখবেন বুন্দেসলিগার ম্যাচ

অমিত, আশরাফুল ও রাব্বির সেঞ্চুরি, শাহাদাতের আক্ষেপ

ডি থ্রি টুর্নামেন্টে কে কোন দলে?

সর্বোচ্চটা উজাড় করে লড়াইয়ের বার্তা স্যামির