হোম > খেলা > ক্রিকেট

অঘটনের শিকার আলকারাজ, স্প্যানিশ তারকাকে বিদায় করে সেমিতে শেলটন

ইউএস ওপেন

স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে এক মহাকাব্যিক ও রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করলেন টেনিসপ্রেমীরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছেন আমেরিকান টেনিস তারকা বেন শেলটন। রোমাঞ্চকর ম্যাচে ৬-৭ (৫-৭), ৬-১, ৬-৩, ১-৬ ও ৭-৬ (১০-৭) সেটে জয় তুলে নিয়েছেন শেলটন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৫ মিনিটে শুরু হওয়া ওই ঐতিহাসিক ম্যাচটি শেষ হয় বুধবার ভোররাত ৩টা ৩৩ মিনিটে। ৪ ঘণ্টা ২৮ মিনিটের এই দীর্ঘ লড়াইটি ইউএস ওপেন ইতিহাসে সবচেয়ে দেরিতে শেষ হওয়া ম্যাচ হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

ম্যাচের প্রথম সেট টাইব্রেকারে হেরে পিছিয়ে পড়লেও দ্বিতীয় ও তৃতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আধিপত্য বিস্তার করেন বেন শেলটন। তবে চতুর্থ সেটে ৬-১ ব্যবধানে জিতে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যান আলকারাজ। চতুর্থ ও পঞ্চম সেটের বিরতিকালে আলকারাজ অসুস্থ বোধ করেন এবং কোর্টেই বমি করেন। তবে শারীরিক অসুস্থতার তোয়াক্কা না করে পুরো উদ্যমে লড়াই চালিয়ে যান এই স্প্যানিশ তারকা।

নির্ধারণী পঞ্চম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর খেলা গড়ায় সুপার টাইব্রেকারে। সেখানে ১০-৭ ব্যবধানে শেষ হাসি হাসেন আমেরিকান তরুণ বেন শেলটন।

ভোর ৩টায়ও গ্যালারিতে উপস্থিত দর্শকদের গর্জনে আবেগাপ্লুত শেলটন ম্যাচ শেষে বলেন, ‘আমার পরিবার, কোচ এবং নিউ ইয়র্কের দর্শকরা রাত ৩টা পর্যন্ত যেভাবে পাশে ছিলেন, সেটাই আমাকে এই জয় এনে দিয়েছে। বিশ্বের সবচেয়ে সেরা ক্রীড়া শহর ও সেরা স্টেডিয়ামে কার্লোস আলকারাজের সঙ্গে এমন লড়াই করা আমার জন্য বিশাল সম্মানের।’

ইসরাইলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় আপত্তি জানায়নি ট্রাম্প প্রশাসন

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসাসেবা

যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ

পাকিস্তান অলআউট ১৩৩

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিবিরের বিক্ষোভ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুর

জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার

দুর্যোগ মোকাবিলায় নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান