হোম > খেলা > ক্রিকেট

উইকেট নিয়ে কথা বলতে ‘আগ্রহী’ নয় কিউইরা

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ছিল দুই ভিন্ন ধরনের উইকেট। এবার ভেন্যু বদল হয়ে খেলা এসেছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ফলে উইকেট বদল হবে এটা স্বাভাবিক। যে উইকেটের ওপর নির্ভর করছে খেলা কেমন হবে তা নিয়েই কথা বলতে অনাগ্রহী নিউজিল্যান্ড। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা পেসার উইল ও’রোর্কের কথায় অন্তত সেটা স্পষ্ট।

সিরিজে উইকেটই যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন এ নিয়ে কথা বলতে চান না ও’রোর্ক। তার কথায়, ‘আগের দুটি দারুণ উইকেট। এখানেও দারুণ উইকেট। আমি জানি না, এটা (উইকেট) নিয়ে কেন এত কথা হচ্ছে। কিন্তু এটা দারুণ উইকেট।’

তবে পরিকল্পনা কেমন হবে সে সম্পর্কে একটু ধারণা দিয়ে রেখেছেন উইল ও’রোর্ক। তার কথায়, ‘আমরা যেটা পারব যত দ্রুত সম্ভব উইকেট বুঝে নেওয়া। আশা করি, এখানে কিছুটা অসমান বাউন্স থাকবে।’ উইকেট নিয়ে যে খুব একটা চিন্তার কিছু নেই সেটাও মনে করিয়ে দিতে ভোলেননি এই পেসার।

তার কথায়, ‘আমরা সবসময় জানি এখানে এসেছি যেমন উইকেট দেখব, তার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য।’ উল্লেখ্য, বাংলাদেশের বিমান ধরার আগে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেছিলেন, যতটুকু সম্ভব উইকেট সম্পর্কে ধারণা দিতে চান ক্রিকেটারদের।

কিউই পেসারের এই সংবাদ সম্মেলনেও উঠে আসে বাংলাদেশের পেস বোলিং প্রসঙ্গ। মোস্তাফিজুর রহমানের একাদশে না থাকা অবাক করার মতো বিষয় ছিল কিউইদের জন্য সেটা স্পষ্ট তার কথায়। তবে পেস বোলিংয়ের দারুণ উন্নতিতে এই সাহস বাংলাদেশ করতে পেরেছে সেটাও মনে করিয়ে দেন উইল ও’রোর্ক। তিনি বলেন, ‘অবশ্যই দারুণ পেস আক্রমণ। কিছু বিশ্বমানের বোলার আছে। আর অবশ্যই রানা গত ম্যাচে দারুণ বোলিং করেছে। (মোস্তাফিজুর রহমান) ফিজের মতো সাইড বেঞ্চে বসে আছে। অবশ্যই দারুণ পেস আক্রমণ।’

বাংলাদেশের পেস আক্রমণকে সমীহ করে দেখলেও ম্যাচ জয়ের ব্যাপারে আশার কথা শুনিয়ে গেছেন উইল ও’রোর্ক। তার বিশ্বাস, শেষ ম্যাচে জয় তুলে সিরিজ নিজেদের করে নেবে নিউজিল্যান্ড। বাংলাদেশের চ্যালেঞ্জ উতরিয়ে সিরিজ নিজেদের করে নিতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।

ফাইনালের চ্যালেঞ্জ উইকেটে মানিয়ে নেওয়া

সাগরিকায় হচ্ছে পানি সমস্যার সমাধান

ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় উত্থান নাহিদ রানার

আকবর-প্রিতমের সেঞ্চুরিতে এগিয়ে নর্থ জোন, লড়াইয়ে মুশফিক-অমিত

ডোপ টেস্টে পজিটিভ হয়ে তদন্তের মুখে নেওয়াজ

২৪ এপ্রিল ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

বাংলাদেশকে থামিয়ে সিরিজে সমতায় শ্রীলঙ্কা

চট্টগ্রামে পৌঁছেছে টি-টোয়েন্টি দল

স্লো ওভার রেটের কারণে আইসিসির শাস্তি পেল বাংলাদেশ

‘বাংলাদেশে উইকেট বোঝা কঠিন, এটাই এখানকার ক্রিকেটের সৌন্দর্য্য’