হোম > খেলা > ক্রিকেট

মোখসেদুল কামাল বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোখসেদুল কামাল।

বিসিবির এ পরিচালক এর আগে মিডিয়া কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে তিনি স্থলাভিষিক্ত হলেন আমজাদ হোসেনের, যিনি ২০২৫ সালের অক্টোবর থেকে এ দায়িত্ব পালন করছিলেন।

নতুন এই দায়িত্বের পাশাপাশি মোখসেদুল কামাল বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্বেও রয়েছেন।

মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার পর মোকসেদুল কামাল আমার দেশকে বলেন, ‘এই পথচলায় আপনাদের অব্যাহত সমর্থন, উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব হতো না। আমি আন্তরিকভাবে আশাবাদী—আপনাদের সবার সঙ্গে সম্মিলিতভাবে কাজ করে ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারব এবং আমাদের গণমাধ্যম কার্যক্রমকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব। নতুন দায়িত্ব পালনের পথে সবার সহযোগিতা কামনা করছি।’

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড