হোম > খেলা > ক্রিকেট

সহজ জয় হাতছাড়া করল যুবারা

স্পোর্টস রিপোর্টার

গত ম্যাচে দুদলই করেছিল তিনশ'র ওপরে রান করেছিল, সেই হিসেবে ২৩৮ রানের লক্ষ্যটা তুলনামূলকভাবে বেশ সহজই ছিল। আর এই লক্ষ্যে শুরুটাও ভালো হয়েছিল টাইগার যুবাদের। ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে টাইগারদের রান ছিল ১৫০। জয়ের জন্য তখন দরকার ছিল ২৪ ওভারে ৮৮ রান, হাতে ৮ উইকেট। তবে এরপরই হয় আকস্মিক ব্যাটিং ধ্বস, অতঃপর হার। মাত্র ৩৮ রানের ব্যবধানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যে ম্যাচে বড় ব্যবধানে জেতার কথা ছিল টাইগার যুবাদের, সেখানে তারা হেরেছে ৪৩ রানে।

ওমান ক্রিকেট একাডেমি মাঠে বুধবার আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২৩৭ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে ৩৮.২ ওভারে ১৯৪ রানে অলআউট হয় টাইগার যুবারা।

এই হারের পরেও অবশ্য সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটা বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে জেতে বাংলাদেশ। এই ম্যাচ হেরে ২-১ ব্যবধানে এগিয়ে থাকল বাংলাদেশ। তবে শেষ ম্যাচেও হারল সিরিজ হাতছাড়া হয়ে যাবে টাইগার যুবাদের।

বোলিংয়ে নেমে ৬০ রানে আফগানিস্তাবের ৬ উইকেট নেন আল আমিন হোসেন। যুব ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় পেসার আল আমিন।

আল আমিনের বীরত্বের মধ্যেই ৯৫ বলে ৮১ রান করেন সুবহান জাখাইল। ১১১ বলে ৮০ রান করেন শাহ ফয়সাল রাহিমি। এই দুই ব্যাটারের ব্যাটেই ২৩৭ রানের লড়াইয়ের পুঁজি পেয়ে যায় আফগানিস্তান।

রান তাড়ায় শুরুতেই জারিফ সিয়ামের উইকেট হারায় বাংলাদেশ। তবে দলের ওপর সেই চাপ পড়তে দেননি আবদুল্লাহ আল মুহি ও কাওসার আহমেদ। পাল্টা আক্রমণে দ্রুত রান করতে থাকেন মুহি। তাকে যথাযথ সঙ্গ দেন কাওসার।

দ্বিতীয় উইকেটে ১১২ বলে ১০৭ রান যোগ করেন তারা দুজন। ৬ চার ও ২ ছক্কায় ৫৬ বলে ৬১ রান করা মুহির বিদায়ে ভাঙে এই জুটি। আগের ম্যাচেও ফিফটি করেন যুব দলের এই ওপেনার।

পরে আল আমিন হোসেন রনিকে নিয়ে লক্ষ্যে এগোতে থাকেন কাওসার। এই জুটিতে আসে ৪৪ রান। ২৭তম ওভারে সোহাইল খানের বলে ক্যাচ আউট হন ৬৪ রান করা কাওসার।

কাওসারের উইকেটের পরই নামে ব্যাটিং ধ্বস। ১৫ বলের মধ্যে ড্রেসিং রুমে ফিরে যান রনি, রাকিবুল হাসান ও অধিনায়ক ফরিদ হাসান। ২ উইকেটে ১৫৭ থেকে ৬ উইকেটে ১৫৭ রানের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপর আর হাল ধরতে পারেননি কেউই।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমরান মোহাম্মাদি।

বাংলাদেশ গুটিয়ে গেল ১৬০ রানে

৯৯ রানে অলরাউন্ড হয়ে ফলো-অনে অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের স্কোয়াডে শামীম-জাকের

অভিষেকে রাকিবের বাজিমাত, নাসুম-শফিকুলের ৫ উইকেট

র‍্যাংকিংয়ে এগোলেন তাসকিন-শরীফুল

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

আফ্রিদি-রাজ্জাকের কীর্তিতে ভাগ বসালেন মিনহাস

সমীকরণের মারপ্যাঁচ মাথায় নিয়ে ‘শক্তিশালী’ আফগানদের মুখোমুখি বাংলাদেশ

ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে