হোম > খেলা > ক্রিকেট

ইংলিসকে আউট করে আগ্রাসী উদযাপন, শাস্তি পেলেন নাহিদ রানা

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। এই ঘটনার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর উত্তেজিত প্রতিক্রিয়া দেখান নাহিদ। উইকেট নেওয়ার পর তিনি আগ্রাসী ভঙ্গিতে ব্যাটারের দিকে এগিয়ে যান এবং এমন কিছু ভাষা ব্যবহার করেন, যা প্রতিপক্ষকে উসকে দিতে পারে বলে মনে করেছে আইসিসি।

এ কারণে নাহিদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। এই ধারায় কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে লক্ষ্য করে অপমানজনক ভাষা, অঙ্গভঙ্গি বা এমন আচরণকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, যা উত্তেজনা বা আক্রমণাত্মক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে।

ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগ স্বীকার করে ম্যাচ রেফারি প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন নাহিদ রানা।

গত ২৪ মাসে এটি বাংলাদেশের এই তরুণ গতিতারকার দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। নতুন একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হওয়ায় বর্তমানে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুই সাসপেনশন পয়েন্টের শাস্তি হিসেবে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।

যদিও আপাতত নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেই নাহিদ রানা, তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তাকে আরও সতর্ক থাকতে হবে।

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩