হোম > খেলা > ক্রিকেট

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের

স্পোর্টস ডেস্ক

টানা তিন বলে তিন উইকেট শিকারের কৃতিত্বকে ‘হ্যাটট্রিক’ বলে। আর টানা চার বলে চার উইকেট পেলে তাকে বলা হয় ‘ডাবল হ্যাটট্রিক’। তবে ইংল্যান্ডের পেসার মাইলস ডেভিস যা করেছেন, তা এই দুই কীর্তিকেও পেছনে ফেলে দিয়েছে। টানা ছয় বলে ছয় উইকেট শিকার করে ডেভিস গড়েছেন অবিশ্বাস্য এক রেকর্ড।

গত শনিবার ইংল্যান্ডের দক্ষিণ স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনে পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে এই বিরল কীর্তি গড়েন ডেভিস। পুরো ম্যাচে ১৬ রান দিয়ে সাত উইকেট শিকার করেন ডেভিস। এর মধ্যে টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে করেন জোড়া হ্যাটট্রিক।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫.৩ ওভারে ১৬৮ রান তোলেন পেনক্রিজ। লক্ষ্য তাড়া করতে নেমে ডেভিসের তোপে মাত্র ১২.৫ ওভারে ৫২ রানেই গুটিয়ে যায় পেলসাল। আট ওভার শেষে পেলসালের স্কোর ছিল দুই উইকেটে ৪৯ রান। সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেভিস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের নারী দলও

ব্যাটিং ধসের পর শেষ জুটিতে বাংলাদেশের সংগ্রহ ১৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন