হোম > খেলা > ক্রিকেট

একই স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনেনি বিসিবি। পুরনো স্কোয়াড নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আজ শনিবার প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করে বিসিবির নতুন নির্বাচক প্যানেল।

সবশেষ সিরিজে জয় পাওয়ার পাশাপাশি স্কোয়াডে থাকা সব ক্রিকেটার ম্যাচ খেলার সুযোগ পাননি। এমন কী আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন নতুন করে ডাক পেয়েছেন। তাদেরকেও পর্যাপ্ত সুযোগ দেওয়ার চিন্তা ভাবনা করছেন নির্বাচক প্যানেল। সেসব কারণ বিবেচনায় নিয়ে স্কোয়াডে কোন পরিবর্তন আনেনি বিসিবি।

আগামী ১৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২৩ এপ্রিল।

বাংলাদেশ স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড