হোম > খেলা > ফুটবল

রাফিনিয়ার জোড়া গোলে বার্সার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক

পিএসজির কাছে হারের ধাক্কা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে দারুণভাবে ফিরল বার্সেলোনা। নিজেদের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। জয়ের নায়ক রাফিনিয়া। অবশ্য দ্বিতীয়ার্ধে তাঁর জোড়া গোলের আগে ম্যাচের সপ্তম মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল।

মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। সপ্তম মিনিটে অ্যাস্টন ভিলার রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে গোল করেন ইয়ামাল। নিজেদের বক্সের কাছে সতীর্থের উদ্দেশে জোয়াও গোমেসের বাড়ানো ভুল পাস পেয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন স্প্যানিশ তরুণ।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে উনাই এমেরির দল। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা। তবে বার্সেলোনার গোলরক্ষক হোয়ান গার্সিয়া ও রক্ষণভাগের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি সফরকারীদের।

বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি স্বাগতিকেরা। ৫২ মিনিটে ফারমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে শট নেন রাফিনিয়া। তাঁর নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। ৬৪ মিনিটে জোয়াও কানসেলোর দুর্দান্ত ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার টানা তিন জয়ের যাত্রা থামল এই হারে।

অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

রেকর্ড গড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজি

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারতের প্রথম ওয়ানডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের যত ম্যাচ

ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, স্ট্রাইকারের মৃত্যু

বিশ্বকাপ রানার্সআপ কিশোরদের বাফুফের সংবর্ধনা

ছোট পর্দায় থাকছে চ্যাম্পিয়নস লিগের অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচের সঙ্গে আরও অনেক খেলা

বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর লড়াই, বায়ার্নের অ্যাটলেটিকো পরীক্ষা

সব দিক থেকেই ফেভারিট বাংলাদেশ

‘রোনালদো আগের মতো খেলতে পারেন না’