হোম > খেলা > ফুটবল

বিদায়ের লগ্নে রোজারিওতে অভিনব শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত মেসি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিটা গায়ে জড়িয়ে মাঠে নামার আর মাত্র কটি ঘণ্টা বাকি। বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের ঠিক অন্তিম মুহূর্তে এসে নিজের জন্মভূমি রোজারিওর ভালোবাসায় সিক্ত হলেন লিওনেল মেসি। ঘরের ছেলের এই বিদায়লগ্নে তাকে নজরকাড়া ও ব্যতিক্রমী এক শ্রদ্ধা জানিয়েছে তার শৈশবের এই শহর।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’-এর তথ্য অনুযায়ী, অ্যাডিডাসের ‘থ্যাংক ইউ ১০’ ক্যাম্পেইনের অংশ হিসেবে রোজারিওর পারানা নদীর তীরবর্তী ঐতিহাসিক ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়াল সেন্টারে স্থাপন করা হয়েছে বিশাল এক জার্সি। প্রায় ৩০ মিটার দীর্ঘ এই বিশেষ জার্সিটি তৈরি করা হয়েছে মেসির শেষ ম্যাচে পরার জন্য তৈরি বিশেষ জার্সির অনুকরণে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই জার্সিতে মেসির নিজের নামের জায়গায় স্প্যানিশ ভাষায় বড় করে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’, যার বাংলা অর্থ ‘কৃতজ্ঞতা’।

২১ বছরের দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০৭ ম্যাচে ১২৫ গোল, ৬৮ অ্যাসিস্ট এবং সেই সঙ্গে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের অবিস্মরণীয় সব অর্জনের প্রতি এভাবেই শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোজারিওবাসী।

স্থানীয় সময় সোমবার ভোরে ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়াল চত্বরে স্থাপিত এই শিল্পকর্মের চারপাশ ঘিরে রাখা হয়েছে বিশেষ আলোর স্তম্ভ। অডিওভিজ্যুয়াল ম্যাপিং বা ত্রিমাত্রিক আলোর খেলায় এই জার্সির ওপর ফুটিয়ে তোলা হচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসির ক্যারিয়ারের স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্তগুলো।

যুক্তরাষ্ট্র থেকে নিজের জন্মশহর রোজারিও হয়ে বুয়েনস এইরেসে পা রেখে বর্তমানে দলের সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। আর তার জন্মভূমির এই আবেগঘন ও বর্ণিল আয়োজন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে।

মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার

না আটকে মেসির জাদুই কেবল উপভোগ করতে চান বেনিন ডিফেন্ডার তিয়ানি

'বিশেষ মুহূর্তগুলো মিস করব'

জয়ে শুরু মোহামেডান ও কিংসের

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ কাল

১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

‘দিনটা দুঃখের, আবার আনন্দেরও’

ছোট পর্দায় মেসির বিদায়ী ম্যাচের সঙ্গে থাকছে আরো অনেক খেলা

আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বেনিন

মেসির আর্মব্যান্ড যাচ্ছে জাদুঘরে