হোম > খেলা > ফুটবল

নতুন বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও এক নতুন বিতর্কের মুখে পড়েছেন। অভিযোগ উঠেছে, যথাযথ কাগজপত্র ছাড়াই নিয়ম ভেঙে কঙ্গো দল বাছাইপর্বে গোলরক্ষক লিওনেল এমপাসিকে খেলায়। ফিফার আইন বিভাগের তদন্তে এবং নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের অভিযোগে বিষয়টি স্পষ্ট হলেও শেষ পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি; বরং কারিগরি কারণ দেখিয়ে অভিযোগ খারিজ করা হয়।

পরবর্তী সময়ে জ্যামাইকাকে হারিয়ে কঙ্গো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং এমপাসি শেষ ষোলোয় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচসহ গোলপোস্টে দায়িত্ব পালন করেন। ফিফা দাবি করেছে, এই সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের একটি স্বায়ত্তশাসিত কমিটির এবং এতে ইনফান্তিনোর কোনো ভূমিকা নেই।

তবে তদন্তের সময় কঙ্গো ফুটবল ফেডারেশনের সভাপতি পদে ইনফান্তিনোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভেরন মোসেঙ্গো-ওম্বার প্রার্থী হওয়ার প্রস্তুতি নেওয়ার বিষয়টি ফিফা সভাপতির ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ফুটবল বিশ্বে এই ঘটনাটি নিয়ে এখন তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সূর্যবংশীর অবিশ্বাস্য কীর্তি

ফিজির জালে স্পেনের ১৫ গোল

ফর্টিসের স্মরণীয় জয়, হাসল আবাহনী-চট্টগ্রাম সিটিও

ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই

ইতিহাস গড়ে এমএলএসে বর্ষসেরা তরুণ বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

রিয়াল-সিটি-আর্সেনালের সামনে কঠিন পরীক্ষা

তারকার মেলায় ইউনাইটেড কেন বিবর্ণ?

জাতীয় স্টেডিয়ামে আজ ফিরছে ঘরোয়া ফুটবল

ইতিহাস-ঐতিহ্যে সাজবে ফুটবল স্টেডিয়াম

তিন ম্যাচ নিষিদ্ধ অনূর্ধ্ব-১৭ ফুটবলার আরিফ