হোম > খেলা > ফুটবল

ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ হচ্ছে বিশ্বকাপে

মামলার হুমকি বিরোধীদের

স্পোর্টস ডেস্ক

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা করার পর ইরান হুমকি দিয়েছিল বিশ্বকাপে অংশগ্রহণ না করার। এই যুদ্ধে ফিফা পড়ে গিয়েছিল গ্যাঁড়াকলে। কিন্তু মধ্যপ্রাচ্যের সেই সংঘাত এখন থেমেছে। দুপক্ষের মধ্যে চলছে নানা আলোচনা। ইরান এখন বিশ্বকাপ খেলতে প্রস্তুত। সেটা আবার যুক্তরাষ্ট্রের মাঠেই। সংঘাত চলাকালে মেক্সিকোতে বিশ্বকাপ খেলার আর্জি জানিয়েছিল ইরান। তবে ফিফা তাদের সেই আবেদনে সাড়া না দিলেও সেই ঝামেলা মিটে গেছে। বিশ্বকাপ সামনে রেখে ইরান নিয়ে নতুন ঝামেলায় পড়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।

নতুন সমস্যাটা দেখা দিয়েছে পতাকা নিয়ে। এবারের ফুটবল মহাযজ্ঞে ইরানের বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে ফিফা। এই খবর ছড়িয়ে পড়তেই ফুটবল দুনিয়ার নিয়ন্ত্রক সংস্থা পেয়েছে মামলার হুমকি। কিন্তু ফিফার কাছে ওই পতাকাটি নিষিদ্ধ করার দাবি পেশ করেছেন ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ।

গ্রুপ পর্বে ইরান দুটি ম্যাচ খেলবে ক্যালিফোর্নিয়ায়, বাকি একটি খেলবে সিয়াটলে। যুক্তরাষ্ট্র প্রবাসী সিংহভাগ ইরানির আবাস ক্যালিফোর্নিয়ায়। তাদের মধ্যে অনেকে ইরানের বর্তমান শাসনব্যবস্থার ঘোর বিরোধী। ১৯৭৯ সালে হওয়া ইসলামিক বিপ্লব বিরোধীরা ইরানের পুরোনো ‘লায়ন অ্যান্ড সান’ খচিত পতাকা বিশ্বকাপের সময় গ্যালারিতে প্রদর্শনের পরিকল্পনা করেছেন। তবে ইরানের ফুটবলপ্রধান আগেই জানিয়ে রেখেছেন, ইরানের বিশ্বকাপ খেলা যেসব বিষয়ের ওপর নির্ভরশীল-তার মধ্যে রয়েছে অননুমোদিত পতাকা নিষিদ্ধ করা। এরপরই জানা গেছে, ভেন্যু নির্দেশিকায় বিপ্লব-পূর্ব ইরানি পতাকার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ফিফা।

বিপ্লব-পূর্ব পতাকা নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘ইনস্টিটিউট ফর ভয়েসেস অব লিবার্টি’। সংস্থাটি হুমকি দিয়ে জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ক্যালিফোর্নিয়ার রাজ্য বা ফেডারেল আদালতের দ্বারস্থ হবেন। এতে ফিফা পড়ে যেতে পারে উটকো আইনি জটিলতায়। আইনি পরামর্শক শাহরুখ মোখতারজাদেহ জানান, ফিফার কাছ থেকে কোনো সাড়া পাননি তারা। এ নিয়ে তার ভাষ্য, ‘ফিফা যদি লায়ন অ্যান্ড সান খচিত পতাকাটি নিষিদ্ধ চেষ্টা করে, তবে আমরা উপযুক্ত আইনি প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেব।’

ইরান যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর। দলটি খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। কিন্তু নিজেদের বেস ক্যাম্প অ্যারিজোনা থেকে মেক্সিকোতে সরিয়ে নিয়েছে এশিয়ার দলটি।

ভিসা জটিলতায় বিশ্বকাপ যাত্রা পিছিয়ে গেল দক্ষিণ আফ্রিকার

১০ নম্বর জার্সিতে বিশ্বকাপ মাতাবেন নেইমার

ভারতের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

প্রথমার্ধে এক গোলে পিছিয়ে বাংলাদেশ

সান মারিনোর পথে বাংলাদেশ দল, প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু

আর্তেতার আক্ষেপ, ‘অনুশীলনে এজে কখনো মিস করে না’

গ্রুপ-সেরার লড়াইয়ে বাংলাদেশ-ভারত, জয়ের বিকল্প দেখছেন না বাটলার

ইউরোপ জয় উদযাপনে উত্তপ্ত প্যারিস, আটক ৪৫

তৃতীয় চ্যাম্পিয়নস লিগ জয়ের পরও ক্ষুধা মেটেনি এনরিকের

পিএসজির শিরোপা অক্ষুণ্ণ, আর্সেনালের টাইব্রেকার দুঃখ