হোম > খেলা > ফুটবল

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপার সমীকরণ

স্পোর্টস ডেস্ক

ইউরোপীয় ফুটবলের ২০২৫-২৬ মৌসুম শেষের পথে। সময় যত গড়াচ্ছে, ততই জমে উঠছে শিরোপা লড়াই। কেউ প্রায় ট্রফির সুবাস পেয়ে গেছে, কেউ অপেক্ষায় আছে শেষ মুহূর্তের টানটান উত্তেজনার। ইংল্যান্ড থেকে জার্মানি, স্পেন থেকে ইতালি ও ফ্রান্স—শীর্ষ পাঁচ লিগে শিরোপা জয়ের সমীকরণ এখন ভিন্ন ভিন্ন রূপ নিয়েছে।

প্রিমিয়ার লিগ : আর্সেনাল এগিয়ে, সিটির হুমকি

ইংল্যান্ডে এবার শিরোপার খুব কাছাকাছি অবস্থান করছে আর্সেনাল। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৬১ পয়েন্ট, যদিও একটি ম্যাচ কম খেলেছে দলটি। গাণিতিকভাবে ৯ পয়েন্টে এগিয়ে থাকলেও প্রিমিয়ার লিগের শেষভাগ সব সময়ই অনিশ্চয়তায় ভরা। তবে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, শিরোপা জয়ের সম্ভাবনায় অনেকটাই এগিয়ে মিকেল আর্তেতার দল।

বুন্দেসলিগা : বায়ার্নের একক আধিপত্য

জার্মানির লিগে বরাবরের মতোই শক্ত অবস্থানে আছে বায়ার্ন মিউনিখ। ২৮ ম্যাচ শেষে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটি দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। এখনো ৬টি ম্যাচ বাকি। ডর্টমুন্ড সব ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ৮২। অন্যদিকে বায়ার্ন যদি বাকি ম্যাচগুলো থেকে অন্তত ১০ পয়েন্ট সংগ্রহ করলেই ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখবে।

লা লিগা : ফ্লিকের বার্সেলোনা এগিয়ে

স্পেনে নতুন করে জেগে উঠেছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে দলটি ফিরে পেয়েছে ছন্দ। বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে আছে তারা। বার্সেলোনা যদি পরবর্তী তিনটি ম্যাচ জিতে নিতে পারে, তবে শিরোপা দৌড়ে রিয়ালের পক্ষে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এ সময় রিয়াল হারলে তো কথাই নেই। তরুণদের নিয়ে গড়া মিডফিল্ড ও রবার্ট লেভানডোভস্কির গোল করার ধারাবাহিকতা বার্সাকে বাড়তি সুবিধা দিচ্ছে।

সিরি’এ : শিরোপা ফেরাতে চায় ইন্টার

ইতালিতে শিরোপা পুনরুদ্ধারের মিশনে আছে ইন্টার মিলান। ৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান এবং তৃতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি—দুই দলই একটি করে ম্যাচ কম খেলে যথাক্রমে ৬৩ ও ৬২ পয়েন্ট অর্জন করেছে। শেষ সাত ম্যাচে ইন্টার অন্তত ১৬ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত। অন্যদিকে এসি মিলান ও নাপোলি সব ম্যাচ জিতলে ৮৭ এবং ৮৬ পয়েন্টে পৌঁছাতে পারে। তাতে লড়াই হচ্ছে জমজমাট।

লিগ ওয়ান : পিএসজির সামনে লেন্সের চ্যালেঞ্জ

ফ্রান্সে টানা আধিপত্য ধরে রাখতে লড়ছে প্যারিস সেইন্ট জার্মেইন। এবারও তারা শীর্ষে থাকলেও লেন্স তাদের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। বর্তমানে পিএসজি এগিয়ে আছে ৪ পয়েন্টে। সামনে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ফল বদলে গেলে শিরোপা দৌড়েও বড় পরিবর্তন আসতে পারে।

কেইনকে হাতছানি দিচ্ছে ‘ইউরোপিয়ান গোল্ডেন বুট’

এক শর্তেই বিশ্বকাপ খেলবে ইরান

সাফ জয়ীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আফকন ফাইনাল ঘিরে নতুন বিতর্ক, সেনেগালের বিরুদ্ধে ডোপিং টেস্ট এড়ানোর অভিযোগ

আর্সেনালের বিদায়, চেলসির গোল উৎসব

নিজের নামে স্ট্যান্ডের সামনে মেসির গোল, মিয়ামির ড্র

সাফ জয়ের আনন্দের মাঝেই অর্থ পুরস্কার পেল অনূর্ধ্ব-২০ দল

ফুটবলকে বিদায় ব্রাজিলিয়ান তারকা অস্কারের

অ্যাতলেটিকোকে হারিয়ে শিরোপা দৌড়ে বড় ব্যবধানে এগিয়ে বার্সেলোনা

ট্রফির সঙ্গে আরো অনেক কিছু পেল বাংলাদেশ