হোম > খেলা > ফুটবল

রেকর্ড গড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে গোলের ঝড় বইয়ে দিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্পেনের দল ভিয়ারিয়ালের মাঠে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের প্রথম ১৭ মিনিটের মধ্যেই চার গোল করে গড়েছে প্রতিযোগিতাটির নতুন রেকর্ড। এত দ্রুত চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে চার গোল করতে পারেনি আর কোনো দল।

মঙ্গলবার রাতে এস্তাদিও দে লা সেরামিকায় শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণে ত্রাস ছড়ায় লুইস এনরিকের দল। নবম মিনিটে কর্নার থেকে আসা বলে গোল করে পিএসজিকে এগিয়ে দেন জোয়াও নেভেস। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন দেজিরে দুয়ে। ১৩ মিনিটে সেনি মায়ুলু তৃতীয় গোলটি করেন। এরপর ১৭ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ১৬ মিনিট ২ সেকেন্ডের মধ্যে চার গোল করে ইতিহাস গড়ে তারা।

বিরতির পরও থামেনি পিএসজির আক্রমণ। ৫০ মিনিটে ভিতিনহার সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন রুইজ। এরপর ম্যাচের ৭৮ মিনিটে জোয়াও নেভেসের পাস থেকে গোল করে বড় জয়ের ব্যবধান ৬-০ করেন বদলি খেলোয়াড় ডেভিড বোলি।

চোটের কারণে খভিচা কাভারৎসখেলিয়া ও উসমান দেম্বেলেকে ছাড়াই খেলতে নেমেছিল পিএসজি। তবু আক্রমণভাগের ধার একটুও কমেনি তাদের। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে সফরকারীরা।

এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। শিরোপা ধরে রাখার অভিযানে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে লুইস এনরিকের দল। অন্যদিকে বড় হারে ঘরের মাঠে হতাশ হতে হয়েছে ভিয়ারিয়ালকে।

অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

রাফিনিয়ার জোড়া গোলে বার্সার স্বস্তির জয়

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারতের প্রথম ওয়ানডের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের যত ম্যাচ

ফুটবল উৎসবের অপেক্ষায় বাংলাদেশ

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ, স্ট্রাইকারের মৃত্যু

বিশ্বকাপ রানার্সআপ কিশোরদের বাফুফের সংবর্ধনা

ছোট পর্দায় থাকছে চ্যাম্পিয়নস লিগের অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচের সঙ্গে আরও অনেক খেলা

বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর লড়াই, বায়ার্নের অ্যাটলেটিকো পরীক্ষা

সব দিক থেকেই ফেভারিট বাংলাদেশ

‘রোনালদো আগের মতো খেলতে পারেন না’