হোম > খেলা > ফুটবল

না আটকে মেসির জাদুই কেবল উপভোগ করতে চান বেনিন ডিফেন্ডার তিয়ানি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের পর্দা নামছে—এই ঐতিহাসিক উপলক্ষকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা। বুয়েন্স আইরেসে বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়েই আন্তর্জাতিক ফুটবল আঙিনাকে বিদায় জানাতে চলেছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

ম্যাচটিকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে যখন আবেগঘন পরিবেশ, তখন প্রতিপক্ষ বেনিনের খেলোয়াড়দের মাঝেও কাজ করছে অন্যরকম এক অনুভূতি। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৮৯ নম্বর দল বেনিন হলেও, এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া তাদের ফুটবল ইতিহাসের অন্যতম বড় প্রাপ্তি।

ম্যাচটির আগে বেনিনের গোলরক্ষক মার্সেল দাঞ্জিনু আর্জেন্টিনাকে একবিন্দুও ছাড় না দেওয়ার ঘোষণা দিলেও, দলটির ডিফেন্ডার মোহামেদ তিয়ানি সম্পূর্ণ ভিন্ন এক সুর গেয়েছেন। কোনো রাখঢাক না করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মেসিকে আটকানোর জন্য তাদের কোনো বিশেষ পরিকল্পনা নেই।

বুয়েন্স আইরেসের রাস্তায় কেনাকাটায় ব্যস্ত থাকার ফাঁকে আর্জেন্টিনার একটি অনলাইন পত্রিকার সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিয়ানি মেসিকে নিয়ে তার মুগ্ধতার কথা প্রকাশ করেন। নিজের ছেলে-মেয়ের জন্য একটি আর্জেন্টাইন 'মাতে কাপ' কেনার বিষয়টি শেয়ার করার সঙ্গে তিনি বলেন, 'আমাদের মেসিকে আটকানোর আসলে কোনো মানে নেই। আমরা ম্যাচটা উপভোগ করব। মেসিকে প্রতিহত করার জন্য বিশেষ কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের কেবল ম্যাচটা উপভোগ করতে হবে, এই তো।'

মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করে তিয়ানি আরও যোগ করেন, 'সত্যি বলতে, আমি তার দিকে এমনভাবে তাকাব: মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে, সেই বিশ্বের সেরা।'

সব মিলিয়ে, কৌশলগত লড়াইয়ের চেয়েও ফুটবল জাদুকরের বিদায়ক্ষণকে মাঠে দাঁড়িয়ে উপভোগ করতেই বেনিন ডিফেন্ডাররা বেশি আগ্রহী।

মেসির জার্সিটা আমি নেবই, মায়ের কসম: বেনিনি ডিফেন্ডার

বিদায়ের লগ্নে রোজারিওতে অভিনব শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত মেসি

'বিশেষ মুহূর্তগুলো মিস করব'

জয়ে শুরু মোহামেডান ও কিংসের

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ কাল

১৪ মিনিটের ঝড়ে বেলজিয়ামকে উড়িয়ে দিল ফ্রান্স

‘দিনটা দুঃখের, আবার আনন্দেরও’

ছোট পর্দায় মেসির বিদায়ী ম্যাচের সঙ্গে থাকছে আরো অনেক খেলা

আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত বেনিন

মেসির আর্মব্যান্ড যাচ্ছে জাদুঘরে