হোম > খেলা > ফুটবল

প্রাথমিক দলে থাকলেও ব্রাজিলের মূল দল থেকে বাদ পড়ছেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক দল তৈরি করে ফেলেছেন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচের খসড়া দলে জায়গা পেয়েছেন মেগাস্টার নেইমার জুনিয়র। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ও ‘ইউওএল’ দিয়েছে এই খবর। তবে ইতোমধ্যে অন্য সমস্যা তৈরি হয়েছে।

তবে সোমবার চূড়ান্ত দল ঘোষণার আগে ফুটবলারদের শেষবারের মতো আরেকটু পরখ করে নিতে চান আনচেলত্তি। বিশেষ করে নেইমারকে। আজ ভোরে মিরাসলের মুখোমুখি হয়েছে সান্তোস। মাংসপেশিতে ফের চোট পাওয়ায় এ ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে নেইমারকে। অথচ এই ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন আনচেলত্তি।

ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো বলছে, এ ম্যাচে না খেলার কারণে ব্রাজিলের প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে যেতে পারেন নেইমার। তবে আগামী রোববার ব্রাজিলিয়ান সিরি’এতে করিন্থিয়ান্সের বিপক্ষে মাঠে লড়াই করবেন নেইমার। তার মানে মূল দল ঘোষণার আগে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার।

আর সে ম্যাচে গ্যালারিতে থাকছেন না আনচেলত্তি। তার ভাগ্যে কী আছে, সেটা সময়ই বলে দেবে। বাংলাদেশ সময় ২৬ মার্চ রাতে ফ্রান্সের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।

ইরানের সামরিক, ক্ষেপণাস্ত্র ও তেল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

হাজী মো. ছিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও চারাগাছ বিতরণ

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ