হোম > খেলা > ফুটবল

বার্নলিকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি, চাপে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নাটকীয় মোড় এনে শীর্ষস্থান দখল করেছে ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয়ে আর্সেনালকে পেছনে ফেলে টেবিলের এক নম্বরে উঠে এসেছে পেপ গার্দিওলার দল।

এর আগে আর্সেনালকে হারিয়েও শীর্ষে উঠতে পারেনি সিটি, তখনও তিন পয়েন্ট পিছিয়ে ছিল তারা। তবে পরের ম্যাচেই সেই ব্যবধান ঘুচিয়ে শীর্ষস্থান দখল করে নেয় ম্যানচেস্টারের ক্লাবটি।

একসময় লিগে ৯ পয়েন্টে এগিয়ে ছিল আর্সেনাল। শিরোপার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল মিকেল আর্তেতার শিষ্যরা। কিন্তু বোর্নমাউথের কাছে হারের পর সিটির বিপক্ষে বড় পরাজয়ে মাত্র ১১ দিনের ব্যবধানে সেই লিড হারিয়ে বসে তারা।

এখন ৩৩ ম্যাচ শেষে দুই দলের পয়েন্ট সমান—৭০। জয়-পরাজয়ের হিসাবও একই। তবে গোল সংখ্যায় এগিয়ে থাকায় (৬৬ গোল) আর্সেনালের (৬৩ গোল) ওপরে অবস্থান করছে সিটি।

বার্নলির মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সিটি। পঞ্চম মিনিটে আর্লিং হালান্ডের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয়। এরপর একের পর এক আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।

ম্যাচ শেষে কোচ গার্দিওলা বলেন, দল অনেক সুযোগ তৈরি করলেও ক্লান্তির কারণে শেষ মুহূর্তে গোলের দেখা পায়নি। ব্যবধান বাড়াতে পারলে ম্যাচ আরও স্বস্তিদায়ক হতো বলেও মন্তব্য করেন তিনি।

লিগে এখন বাকি মাত্র পাঁচ ম্যাচ। দুই দলই যদি সব ম্যাচ জেতে, তাহলে পয়েন্ট দাঁড়াবে ৮৫ করে। সে ক্ষেত্রে গোল ব্যবধান কিংবা মোট গোলসংখ্যাই নির্ধারণ করবে শিরোপা কার হাতে উঠবে।

সাবেক ফুটবলার গ্যারি নেভিল সতর্ক করে বলেছেন, এমন সুযোগ নষ্ট করা শেষ পর্যন্ত শিরোপা দৌড়ে বড় প্রভাব ফেলতে পারে।

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!

আজতেকার অশ্রুভেজা রাতে হিমেনেজের প্রত্যাবর্তন

আজ মুখোমুখি কানাডা ও বসনিয়া