হোম > খেলা > ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস রিপোর্টার

সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের গোয়ায় অবস্থানরত দলটি আরও একটি নিবিড় অনুশীলন সেশন সম্পন্ন করেছে।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে চলে দলের অনুশীলন। শুরুতে ওয়ার্ম-আপের পর ফুটবলাররা অংশ নেন পাসিং ড্রিল ও বল দখলভিত্তিক অনুশীলনে। পরে খেলোয়াড়দের নিয়ে ৬ বনাম ৬ ছোট পরিসরের উচ্চতীব্রতার ম্যাচ আয়োজন করা হয়।

অনুশীলনের শেষ দিকে কোচিং স্টাফ খেলোয়াড়দের পজিশনিং, কৌশলগত সচেতনতা এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে দলীয় কাঠামো ধরে রাখার বিষয়ে আলাদা করে কাজ করান।

গোয়ায় বর্তমানে গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করলেও সোমবার সকালের অনুশীলনের সময় হালকা বৃষ্টি ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ফুটবলাররা দারুণ মনোযোগ, শৃঙ্খলা ও তীব্রতা নিয়ে অনুশীলন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে দলীয় ব্যবস্থাপনা।

দলের সব খেলোয়াড় সুস্থ আছেন এবং স্কোয়াডে কোনো ইনজুরির খবর নেই। দিনের পরবর্তী সময়ে দলটি জিম সেশন ও আইস বাথের মাধ্যমে পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন করে।

আগামীকাল (২৭ মে) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডন বসকো ট্রেনিং গ্রাউন্ডে পরবর্তী অনুশীলন করবে বাংলাদেশ দল।

আগামী ২৮ মে মালদ্বীপ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬ অভিযান শুরু করবে বাংলাদেশ। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে নতুন মোড়, দালাল চক্রের ধান্ধাবাজি বন্ধ, ফিফার সঙ্গে আলোচনা চলছে

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র