হোম > খেলা > ফুটবল

ভোটযুদ্ধের মহড়ায় ২৬ ফুটবল সেনানী

মেসি-রোনালদো থেকে ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ২০২৬ সালের ‘বিশ্বসেরা একাদশ’-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত লড়াইয়ে স্থান পাওয়া ২৬ ফুটবলারের এই মর্যাদাকর তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইন ও তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের মতো বিশ্বফুটবলের তারকারা।

তালিকায় বিশ্বজুড়ে ৭৩টি দেশের ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার ভোট দিয়েছেন। বিশ্ব ফুটবলে এটিই একমাত্র পুরস্কার, যা কোনো জুরি বোর্ড বা সাংবাদিকের ভোট ছাড়াই সম্পূর্ণভাবে ফুটবলারদের পারস্পরিক মূল্যায়নে নির্ধারিত হয়। সতীর্থদের ভোটে সর্বোচ্চ সমর্থন পাওয়া ২৬ জন জায়গা পেয়েছেন এই সংক্ষিপ্ত লড়াইয়ে।

মনোনয়নের শর্ত অনুযায়ী, খেলোয়াড়দের ২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। এই নির্দিষ্ট সময়ে প্রত্যেককে অন্তত ৩০টি আনুষ্ঠানিক ম্যাচ খেলার শর্ত পূরণ করতে হয়েছে।

আগামী ৯ নভেম্বর ফিফপ্রোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ঘোষণা করা হবে কাঙ্ক্ষিত চূড়ান্ত একাদশ। প্রচলিত নিয়মে একাদশটি সাজানো হবে একজন গোলরক্ষক, তিনজন ডিফেন্ডার, তিনজন মিডফিল্ডার এবং তিনজন ফরোয়ার্ড নিয়ে। প্রতি পজিশনে সর্বোচ্চ ভোট পাওয়া খেলোয়াড়রা তো থাকবেনই, সঙ্গে অন্য পজিশনগুলোর বাইরে থাকা সর্বোচ্চ ভোট পাওয়া আরও একজন ফুটবলার যুক্ত হবেন একাদশে।

তালিকায় থাকা ২৬ তারকার মধ্যে গোলরক্ষক হিসেবে রয়েছেন থিবো কোর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেজ ও দাভিদ রায়া। ডিফেন্ডার ক্যাচগরিতে রয়েছেন পাউ কুবার্সি, মার্ক কুকুরেয়া, ভার্জিল ফন ডাইক, গাব্রিয়েল, আশরাফ হাকিমি, নুনো মেন্দেস, উইলিয়াম সালিবা ও দায়ো উপামেকানো।

মাঠের মাঝমাঠ সামলাতে লড়াইয়ে রয়েছেন জুড বেলিংহ্যাম, ব্রুনো ফার্নান্দেস, এনজো ফার্নান্দেজ, পেদ্রি, ডেকলান রাইস, রদ্রি ও ভিতিনিয়া। আর আক্রমণভাগে মেসি-রোনালদো-এমবাপ্পেদের সঙ্গে ফরোয়ার্ডের ৮ জনের সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন আর্লিং হালান্ড, হ্যারি কেইন, খভিচা কাভারাসখেলিয়া, মাইকেল অলিসে ও লামিনে ইয়ামাল। এখন অপেক্ষা কেবল চূড়ান্ত একাদশ ঘোষণার।

নিরাপত্তা আশঙ্কায় স্থগিত এশিয়ান কাপ

লামিনে নামের পেছনের পেছনের অজানা গল্প জানালেন বাবা

পর্তুগালের বয়সভিত্তিক দলে রোনালদো পুত্র

একটি সংঘর্ষ, লাল কার্ড ও চিরবিদায়

শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

হেভিওয়েট লড়াইয়ের রাত আজ

লাল কার্ড দেখেও নায়ক কুনহা, ১০ জনের ম্যানইউর অবিশ্বাস্য জয়

অ্যাটলেটিকোকে হারিয়ে বায়ার্নের দাপট

রেকর্ড গড়ে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিল পিএসজি

রাফিনিয়ার জোড়া গোলে বার্সার স্বস্তির জয়