হোম > খেলা > ফুটবল

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

স্পোর্টস রিপোর্টার

এবারের সাফে অনূর্ধ্ব-২৩ দল নিয়েই বাজিমাত করছে ভারত। অপরাজিত থেকেই ফাইনালে উঠল তারা। সিনিয়র অনেক ফুটবলার দলে না থাকলেও তারুণ্যদীপ্ত দল নিয়েই আবার সাফের শিরোপা জিততে আত্মবিশ্বাসী ভারত কোচ নওশাদ মুসা। গতকাল সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর এই কোচ বললেন, টুর্নামেন্টে ফেভারিট দল নয় ভারত। তবে দল যে গতির ফুটবল খেলে ফাইনালে উঠেছে, তাতে যেকোনো দলকে হারিয়ে আবার শিরোপা উঁচিয়ে ধরতে পারে তারা। এর আগে ২০০৯ সালের আসরে ভারত অনূর্ধ্ব-২৩ দল চ্যাম্পিয়ন হয়েছিল। এই শিরোপা জয়ই এবার তাদের অনুপ্রেরণা।

অন্যদিকে, ১৯৯৭ সালে ভারতের হয়ে খেলে সাফের শিরোপা জিতেছিলেন কোচ মুসা। এবার কোচ হিসেবে তার সামনে শিরোপা জয়ের হাতছানি। অতীতের সুখস্মৃতি এখনো মুসার সামনে তরতাজা। তিনি বলেন, ‘১৯৯৭ সালে আমরা সাফজয়ী দল ছিলম। আসর নেপালে হয়েছিল। ফাইনালে মালদ্বীপের বিপক্ষে আমরা খেলেছিলাম। তাই এটা আমার কাছে এখনো তরতাজা স্মৃতি। এটা সব সময় ভালো দিক যে, কোচ ও খেলোয়াড় হিসেবে সাফ জেতা। কোচ হিসেবে আমি জিততে চাইব।’ এ পর্যন্ত সাফে যে তিনটি ম্যাচ খেলেছে ভারত, প্রতিটিতেই দ্বিতীয়ার্ধে ভালো করতে পারেনি। প্রতিপক্ষ দল বেশ চাপে ফেলেছে ভারতকে। দ্বিতীয়ার্ধে ভুটানও ভারতকে স্বস্তি দেয়নি। একটি গোল আদায় করে নেওয়ার পাশাপাশি বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করে ভুটান। তাই দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ভারত কোচ মুসা। ফাইনাল জিততে হলে বিরতির পর দলের খেলায় উন্নতি আনতে হবে বলে মনে করেন তিনি। তবে বর্তমান দলটি নিয়ে শিরোপা জেতা অসম্ভব মনে করছেন ভারত কোচ।

এদিকে, সাফে ভিএআর প্রযুক্তির প্রথম ব্যবহারেই দুই সিদ্ধান্ত ভারতের বিপক্ষে গেছে। সংবাদ সম্মেলনে মজার ছলে ভারত কোচ মুসা বললেন, ‘আমি ভিএআর পছন্দ করি না।’ তবে এটাও বললেন, এই প্রযুক্তির ব্যবহারে কখনো পক্ষে কিংবা বিপক্ষ দল সুবিধা পাবে। এটাই স্বাভাবিক ব্যাপার। অবশ্য ভুটানেরও প্রশংসা করেছেন ভারত কোচ। মুসার মতে, হারলেও ভুটান ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে।

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ

আর্জেন্টিনায় মেসির অভিষেকের দিনক্ষণ চূড়ান্ত

বাংলাদেশ একাদশে সাদের জায়গায় রহমত, ইব্রাহিমের পরিবর্তে শুকি

পাকিস্তানের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ