হোম > খেলা > ফুটবল

কাতারের ‘নায়কদের’ নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। সেই স্মরণীয় অভিযানের অনেক পরিচিত মুখকে রেখেই এবার আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকার দেশটি।

কোচ মোহামেদ ওয়াহবির ঘোষিত দলে কাতার বিশ্বকাপের ইতিহাস গড়া ৯ তারকা জায়গা পেয়েছেন। তাদের মধ্যে আছেন গোলরক্ষক ইয়াসিন বুনো, ডিফেন্ডার নায়েফ আগের্ড, মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত এবং অধিনায়ক আশরাফ হাকিমি। অভিজ্ঞতা ও নতুন প্রতিভার সমন্বয়ে দল গড়ার চেষ্টা করেছে মরক্কো।

স্কোয়াড ঘোষণার পর কোচ ওয়াহবি বলেন, মে মাসের ট্রেনিং ক্যাম্পের পারফরম্যান্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দল নির্বাচনের ক্ষেত্রে। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, শুধুমাত্র কাতার বিশ্বকাপের স্মৃতি ধরে রাখলেই হবে না, নতুন চ্যালেঞ্জের জন্যও প্রস্তুত থাকতে হবে।

ওয়াহবির ভাষায়, ‘কাতার বিশ্বকাপ আমাদের জন্য অসাধারণ স্মৃতি হয়ে থাকবে। কিন্তু আমরা শুধু অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। মরক্কোর ফুটবলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে, তাই সবাইকে সমানভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি।’

দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা পেয়েছেন নতুন কয়েকজন তরুণ ফুটবলারও। মিডফিল্ডে সোফিয়ান আমরাবাতের সঙ্গে আছেন আজাদ্দিন উনাহি ও বিলাল এল খানোস। আক্রমণভাগে ব্রাহিম দিয়াজ, সুফিয়ান রাহিমি ও আবদে ইজ্জালজুলির ওপর ভরসা রাখছে দলটি।

মরক্কোর ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার:
ইয়াসিন বুনো, মুনির এল কাজউই, আহমেদ রেদা তাগনাউতি।

ডিফেন্ডার:
নুসের মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নায়েফ আগের্ড, শাদি রিয়াদ, রেদুয়ান হালহাল, ইসা দিওপ।

মিডফিল্ডার:
সমীর এল মুরাবিত, আইয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজাদ্দিন উনাহি, বিলাল এল খানোস, ইসমায়েল সাইবারি।

ফরোয়ার্ড:
আবদে ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাওবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম, আইয়ুব আমাইমুনি।

‘গুরু’ হতে চান না ক্লেমেন্ট, তবু তার মডেলে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

সালাহর স্বপ্ন, সাফল্য আর রূপান্তরের অ্যানফিল্ড অধ্যায়

ধর্ষণ মামলার অভিযুক্ত ফুটবলারকে নিয়ে বিশ্বকাপে ঘানা

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!

মালদ্বীপকে গোলের বন্যায় ভাসাল ভারত

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে নতুন মোড়, দালাল চক্রের ধান্ধাবাজি বন্ধ, ফিফার সঙ্গে আলোচনা চলছে

সাফ চ্যাম্পিয়নশিপ প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ নারী দল

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

‘হেক্সা’ স্বপ্ন ভাঙবে ব্রাজিলের, বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস!

ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নে ব্রাজিলের ‘ভরসা’ আনচেলত্তি