হোম > খেলা > ফুটবল

দলে নেই কোনো প্রবাসী ফুটবলার

ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্ট

স্পোর্টস রিপোর্টার

চার জাতি ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ১ জুন। ফুটবলের এ আসরে এই বাংলাদেশের সঙ্গে খেলবে, স্বাগতিক মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান।

ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ অলিম্পিক দল। এই আসরকে সামনে রেখে আজ ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে অনুশীলন।


অলিম্পিক দলে প্রবাসী ফুটবলারদের থাকার কথা থাকলেও আজ বাফুফের ঘোষিত দলে তাদের কাউকে রাখা হয়নি। গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সি গায়ে মাতিয়েছেন বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। কিন্তু এই দলে নেই রোনান ও ডেকলান সুলিভান। নেই অন্য প্রবাসী ফুটবলারও।


প্রাথমিক দল নিয়ে ম্যানেজার শাহীন হাসানকে বলেন, ‘সুলিভান ব্রাদার্স পরীক্ষার কারণে আসতে পারেনি। তানিন চোট ও ইউসুফ পাসপোর্ট জটিলতায় আসতে পারেনি। তবে আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। এছাড়া লিগে যারা ভালো করেছেন তাদের নিয়েই দল গঠন করা হয়েছে। তারুণ্যনির্ভর দল নিয়েই আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে।’


এই দলেও তাদের উপস্থিতি প্রত্যাশা করছিলেন সবাই। তবে বাস্তবে উড়ো খবরটি আলোর মুখ দেখেনি। কোচ একেএম মারুফুল হক আস্থা রেখেছেন দেশি ফুটবলারদের ওপরই।


আজ থেকে হোটেল হলিডে ইনে ক্যাম্পে যোগ দিয়েছেন ফুটবলাররা। ডাক পাওয়া সিংহভাগ খেলোয়াড়ই ছিলেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। জাতীয় দলের ফুটবলারদের মধ্যে এই দলে ডাক পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ, আল আমিন, মজিবুর রহমান জনি, পিয়াস আহমেদ নোভারা। কোচ মারুফুল হকের তত্ত্বাবধানে ফর্টিস ক্লাব মাঠে হবে খেলোয়াড়দের অনুশীলন।


বাংলাদেশ অলিম্পিক দল : মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব

বিশ্বকাপ মঞ্চের ‘অপূর্ণতা’ লেভা-দোন্নারুম্মা-ওসিমেনরা

টিকিট, ভিসা আর নিষেধাজ্ঞায় ‘বন্দি’ ফুটবলের মহোৎসব

যুক্তরাষ্ট্র ছেড়ে মেক্সিকোয় ইরানের বিশ্বকাপ বেজক্যাম্প

লুসাইলের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সৌদি আরবের

শেষ ম্যাচে আবেগ আর জয়ের মিশেলে স্মরণীয় রাত রিয়াল মাদ্রিদের

লেভান্ডভস্কির বিদায়ী ম্যাচে হার বার্সেলোনার

হাজারতম ম্যাচের দুয়ারে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’

জয়ে ট্রফি উদযাপন কিংসের রানার্সআপ আবাহনী

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ