হোম > খেলা > ফুটবল

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের সঙ্গে পিছিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ভিয়েতনামের মাঠে ৩-০ গোলে হার মেনেছে বাংলাদেশ। প্রীতি ম্যাচের এই হার নেতিবাচক প্রভাব ফেলেছে ফিফা র‍্যাংকিংয়ে। যে কারণে গতকাল প্রকাশিত হালনাগাদ র‍্যাংকিং এক ধাপ পিছিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের দল এখন অবস্থান করছে র‍্যাংকিংর ১৮১ নম্বরে। তবে বাংলাদেশকে হারিয়ে ভিয়েতনাম পাঁচ ধাপ উন্নতি করেছে। উঠে গেছে ১০৩ নম্বরে।

র‍্যাংকিং স্থান বিনিময় করেছে শীর্ষ দশের কয়েকটি দল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমে গেছে। গতকাল ভোরে প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারালেও পয়েন্ট খুব বেশি বাড়িয়ে নিতে পারেননি লিওনেল মেসিরা। আর্জেন্টিনাকে ছাড়িয়ে দুইয়ে উঠে গেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চলতি সপ্তাহে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে কোচ দিদিয়ের দেশমের দল। ফ্রান্সের কাছে হেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পাঁচ থেকে দুই ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জয় পাওয়া স্পেন শীর্ষে রয়ে গেছে।

তবে চতুর্থ স্থানে রয়ে গেছে ইংল্যান্ড। তবে এক ধাপ উন্নতি করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে গেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। শুক্রবার রাতে নরওয়েকে ২-১ গোলে হারিয়েছে ডাচরা। এ জয়ের সুবাদেই তাদের এই উন্নতি। র‍্যাংকিংয়ের ৮ থেকে ১১ নম্বর স্থানে কোনো পরিবর্তন হয়নি। এ চারটি স্থান দখলে রেখেছে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া। আর এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখা ইতালি।

এসেই যে লক্ষ্যের কথা বললেন নতুন কোচ

নরওয়ের বিশ্বকাপ মিশনে হাল্যান্ড-ওডেগার্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ মিশনে নেই ফোডেন-পালমার-আলেক্সান্ডার-আর্নল্ড

জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

রোনালদোর জোড়া গোলে শিরোপা উৎসব আল-নাসরের

অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ মিশনে নয়ার

সালাহর নেতৃত্বে বিশ্বকাপ খেলবে মিসর

প্রথমবার চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে ঋতুপর্ণার রাজশাহী স্টারস

সাফ মিশনে ব্যাংকক থেকে ভারতের উদ্দেশে নারী দল

বিশ্বকাপ দলে ফিরেই নতুন দুশ্চিন্তা, আবারও চোটে নেইমার