হোম > খেলা > ফুটবল

দলের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি

স্পোর্টস রিপোর্টার

ভুটানের বিপক্ষে যেভাবে খেলে জিতল বাংলাদেশ, দলের এই পারফরম্যান্সে খুবই খুশি কোচ থমাস ডুলি। ভুটানের বিপক্ষে জয়ের পর জার্মান বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। পুরো ৯০ মিনিট তো আর গতি ধরে রাখা যায় না। এটা বাস্তবসম্মতও নয়। কেননা প্রতিপক্ষ দল লড়াই করে। তারাও সুযোগ তৈরি করে। আমাদের মনোযোগে কিছু ঘাটতি ও অতিরিক্ত দৌড়ানোর কারণে কিছুটা ক্লান্তিভাবও চলে এসেছিল।’ ডুলির মতে, ভুটান যদি ফাঁকা জায়গা পায় তাহলে খেলা তৈরি করতে পারে তারা। তাদের খেলা গতি ভালো ছিল। বল টাচও ছিল নিখুঁত। তবে তাদের চাপে রাখায় কোনো সমস্যা তৈরি হয়নি। এই দলটির বিপক্ষে বাংলাদেশ দল যে পারফরম্যান্স দেখাল, তাতে সন্তুষ্ট ডুলি।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাই বিরতির পর কৌশলের পরিবর্তন করেন কোচ ডুলি। বিশ্বনাথ ঘোষকে তুলে মাঠে নামান মোহাম্মদ ইব্রাহিমকে। যাকে ঘিরে কোনো ভাবনা ছিল না, সেই ইব্রাহিমই গোল এনে দিলেন। বদলি হিসেবে নেমে কয়েক মিনিটের ব্যবধানে গোল করেন ইব্রাহিম। ডুলি বললেন, বিশ্বনাথ কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ম্যাচের পরিস্থিতি বিবেচনায় মাঝ মাঠে ইব্রাহিমকে বেছে নেওয়া হয়। তবে গোল না পেলেও বিশ্বনাথের পারফরম্যান্সে খুশি কোচ ডুলি।

হাসানের ৬ উইকেট, ৩৫৬ রানে অলআউট উইন্ডিজ

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ভারত

ছোট পর্দায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা

জয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

ইতিহাস গড়ে কোমোর ৯ গোল

প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে সাফ শুরু ভারতের

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় রোনালদোর

দর্শক-শূন্য জাতীয় স্টেডিয়াম

হালান্ডের গোলে লাইপজিগের মাঠে সিটির জয়