হোম > খেলা > ফুটবল

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনার ক্যাম্পে মেসি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ এখন সময়ের অপেক্ষা। বাংলাদেশ সময় বুধবার ভোরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে মাঠে নামার কথা আর্জেন্টাইন মহাতারকার। ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছে দলের সঙ্গে যোগ দেন মেসি। রোজারিওতে দুই দিন কাটানোর পর সেখান থেকে সরাসরি বুয়েন্স আয়ার্সে যান তিনি। এরপর কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনা অনুযায়ী যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে।

এই আন্তর্জাতিক উইন্ডোতে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ দুটিতে খেলেননি মেসি। তার অনুপস্থিতিতেই দুই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুরকিনা ফাসোকে উড়িয়ে দিয়েছে ৭-০ ব্যবধানে। এবার শেষ ম্যাচে মেসিকে মাঠে পাওয়ার অপেক্ষা।

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের বর্ণাঢ্য পথচলার পর বিদায়ের মঞ্চে নামবেন মেসি। শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ ডিজাইনের জার্সিও প্রস্তুত করা হয়েছে তার জন্য। আকাশি নীল ও সাদা রঙের উল্লম্ব ফিতার মাঝে থাকবে জাতীয় পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও ১০ নম্বর লেখা থাকবে সোনালি রঙে।

ম্যাচ শেষে সেই বিশেষ জার্সি মেসির ব্যক্তিগত জাদুঘরে সংরক্ষিত হবে। সেখানে ইতিমধ্যে তার অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কারের স্মারক রয়েছে।

মেসির বিদায়ের সঙ্গে আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি নিয়েও শুরু হয়েছে আলোচনা। তিনি বুট তুলে রাখার পর আইকনিক এই নম্বরটি কার হাতে যাবে, তা নিয়ে চলছে জল্পনা।

বেনিন ম্যাচের আগে আজই আর্জেন্টিনার শেষ অনুশীলন হওয়ার কথা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসবেন কোচ স্কালোনি ও মেসি। ফলে মাঠে নামার আগে শেষবারের মতো জাতীয় দলের হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সুযোগও পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সার্বিয়াকে হারিয়ে শীর্ষে নেদারল্যান্ডস

গ্রিসের সঙ্গে গোলশূন্য ড্রতে পয়েন্ট হারাল জার্মানি

রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

ছোট পর্দায় উয়েফা নেশন্স লিগের যত ম্যাচ

মেসিকে ভালোবাসায় ভরিয়ে দেব, অনেক চুমু দেব: মার্তিনেজ

রোনালদোই পর্তুগালের জাতীয় দল, আমাদের ফুটবল এবং দেশের সবচেয়ে বড় প্রতীক: ফার্নান্দেজ

মনুমেন্তালে এক অবিস্মরণীয় দিনের অপেক্ষায় স্কালোনি

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়

মেসির হাসিমুখের বিদায় দেখতে চান মার্টিনেজ

রোনালদোই পর্তুগালের সবচেয়ে বড় ‘ব্র্যান্ড’