হোম > খেলা > ফুটবল

অসুস্থতা জয় করে বিশ্বকাপ দলে কলম্বিয়ার পোস্টারবয় হামেস

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ অসুস্থতা আর অনিশ্চয়তার সময় পার করে অবশেষে কলম্বিয়ার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন হামেস রদ্রিগেজ। একসময় যাকে ঘিরে পুরো দেশের ফুটবল স্বপ্ন দেখত, সেই তারকাকেই এবার আবার বিশ্বমঞ্চে দেখতে যাচ্ছে কলম্বিয়া।

বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব মিনেসোটা ইউনাইটেডে খেলছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ তারকা। তবে চলতি মৌসুমে শারীরিক সমস্যার কারণে খুব বেশি খেলতে পারেননি তিনি। ১৫ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে শুরুর একাদশে ছিলেন এবং মোট খেলেছেন ১৯৪ মিনিট।

গত মার্চে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হামেস। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তীব্র পানিশূণ্যতার কারণে কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি কিছু মার্কিন গণমাধ্যমে সম্ভাব্য গুরুতর পেশিক্ষয় রোগে আক্রান্ত হওয়ার খবরও প্রকাশিত হয়েছিল। যদিও সেই দাবি পরে পুরোপুরি উড়িয়ে দেয় তার ক্লাব।

সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই মিডফিল্ডার। ২০২২ বিশ্বকাপে জায়গা না পাওয়া কলম্বিয়া এবার হামেসকে সামনে রেখেই নতুন করে স্বপ্ন দেখছে।

দলে আছেন আরেক বড় তারকা লুইস দিয়াজও। বায়ার্ন মিউনিখের এই উইঙ্গারের সঙ্গে আক্রমণভাগে থাকবেন জন কর্ডোবা ও লুইস সুয়ারেজ। এছাড়া অভিজ্ঞ গোলরক্ষক ডেভিড অস্পিনা, ড্যানিয়েল মুনোজ ও জেফারসন লার্মার মতো পরিচিত মুখও রয়েছেন স্কোয়াডে।

বিশ্বকাপ শুরুর আগে কোস্টারিকা ও জর্ডানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে কলম্বিয়া। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। একই গ্রুপে রয়েছে ডিআর কঙ্গো ও পর্তুগাল।

২০১৪ সালে কোয়ার্টার ফাইনাল খেলে বিশ্বকে চমকে দেওয়া কলম্বিয়া এবারও পুরোনো সেই স্মৃতি ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে।

মেসিকে নিয়ে কাটল দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলো মায়ামি

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি

হ্যাটট্রিক শিরোপা জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

বিশ্বমঞ্চে আর্জেন্টাইন কোচদের রাজত্ব