হোম > খেলা > ফুটবল

হ্যাটট্রিকে নায়ক রোনালদো জুনিয়র

স্পোর্টস ডেস্ক

ফুটবল দুনিয়ায় নতুন প্রজন্মের তারকা হিসেবে দ্রুতই আলোচনায় উঠে আসছেন ক্রিস্তিয়ানো রোনালদো জুনিয়র। মাত্র ১৫ বছর বয়সেই বাবার ছায়া মাড়িয়ে নিজের পরিচয় গড়ে তোলার ইঙ্গিত দিচ্ছেন তিনি। সর্বশেষ ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে আবারও প্রমাণ দিলেন নিজের সামর্থ্য। আল-নাসরের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আল ফাইহার বিপক্ষে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয়ে ম্যাচ সেরার ভূমিকায় ছিলেন রোনালদো জুনিয়র। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। শেষ বাঁশির ৭ মিনিট আগে করা তার তৃতীয় গোলটি আল-নাসরকে সমতায় ফেরায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরে অতিরিক্ত সময়ে এফ সুফিয়ানির গোলে জয় নিশ্চিত হয়।

এ হ্যাটট্রিকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল তার একটি দুর্দান্ত ফ্রি কিক গোল। নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। গোল করার পর বাবার বিখ্যাত ‘সিউ’ উদযাপন করে আরো বেশি আলো কাড়েন রোনালদো জুনিয়র। মাঠে তার আত্মবিশ্বাস, দৌড়, পজিশনিং এবং ফিনিশিংয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে বড় রোনালদোর প্রভাব।

তবে শুধু একটি ম্যাচ নয়, ধারাবাহিকভাবেই নিজের উন্নতির ছাপ রেখে চলেছেন এ তরুণ। ফুটবলে তার পথচলা শুরু হয় বাবার বিভিন্ন ক্লাবের একাডেমিতে। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং পরে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দলে খেলেছেন তিনি। প্রতিটি জায়গাতেই বয়সভিত্তিক পর্যায়ে নিয়মিত গোল করে নজর কাড়েন রোনালদো জুনিয়র। বর্তমানে আল-নাসরের যুব দলে খেললেও আন্তর্জাতিক অঙ্গনেও পা রেখেছেন তিনি। ইতোমধ্যে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলেছেন এবং গোলের দেখা পেয়েছেন। এতে করে তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদী ফুটবল বিশ্লেষকরা।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোর ছেলে হওয়ায় শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। তবে এখন ধীরে ধীরে নিজের পারফরম্যান্স দিয়েই আলাদা পরিচয় তৈরি করতে শুরু করেন। রোনালদোর স্বপ্ন—অবসরের আগে ছেলের সঙ্গে একই মাঠে খেলা। রোনালদো জুনিয়রের বর্তমান ফর্ম ও উন্নতি সে স্বপ্নকে বাস্তবের দিকে আরেক ধাপ এগিয়ে নিচ্ছে।

মেসি-রোনালদো নন, ‘ফেনোমেনন’ই সেরা

মোহামেডান-আবাহনীর জয় পয়েন্ট হারাল কিংস-ফর্টিস

প্রবাসী ট্রেভর ইসলামকে আনার চেষ্টায় বাফুফে

৪২ বছরের অবসান ঘটিয়ে ইউরোপা লিগের সেমিতে নটিংহ্যাম

নতুন ভূমিকায় মেসি, কিনলেন স্প্যানিশ ক্লাব

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান : ইনফান্তিনো

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’

স্পোর্টিংয়ের সঙ্গে ড্র করেও সেমিফাইনালে আর্সেনাল

রিয়ালকে বিদায় করে সেমিফাইনালে বায়ার্ন

বিশ্বকাপের আগে আইনি মারপ্যাঁচে মেসি