হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বড় এক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও তারকাবহুল রাখতে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে তিন ম্যাচে কেউ একটি হলুদ কার্ড পেলেও নকআউট পর্বে তার নিষেধাজ্ঞা বহাল থাকবে না।

ফিফা কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়। ফিফা জানিয়েছে, ৪৮ দলের নতুন ফরম্যাটের কারণে ম্যাচসংখ্যা বাড়ায় খেলোয়াড়দের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর খেলোয়াড়দের হলুদ কার্ডের রেকর্ড মুছে দেওয়া হবে। অর্থাৎ যেসব খেলোয়াড় গ্রুপ পর্বে একবার হলুদ কার্ড দেখবেন, তারা নকআউট পর্বে গিয়ে আবার “নতুনভাবে” যাত্রা শুরু করবেন। একইভাবে কোয়ার্টার ফাইনালের পরও আবার হলুদ কার্ডের রেকর্ড বাতিল হবে, যাতে সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শীর্ষ তারকারা খেলতে পারেন।

ফিফার ব্যাখ্যায় বলা হয়েছে, “নতুন ফরম্যাটে অতিরিক্ত নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে সংশোধন আনা হয়েছে।”

বর্তমান নিয়মে দুটি ভিন্ন ম্যাচে হলুদ কার্ড দেখলে একজন খেলোয়াড় এক ম্যাচ নিষিদ্ধ হন। আগের বিশ্বকাপগুলোতে শুধু কোয়ার্টার ফাইনালের পর একক হলুদ কার্ড বাতিল করা হতো, যাতে সেমিফাইনালে ফাইনাল মিস না হয়। তবে ৪৮ দলের বিশ্বকাপে ‘রাউন্ড অব ৩২’ যুক্ত হওয়ায় এবার নিয়ম আরও শিথিল করা হয়েছে।

এছাড়া বিশ্বকাপ ঘিরে আর্থিক দিকেও বড় পরিবর্তন এনেছে ফিফা। অংশগ্রহণকারী ৪৮ দলের জন্য মোট আর্থিক বরাদ্দ ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭১ মিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। প্রস্তুতি ভাতা ১.৫ মিলিয়ন থেকে বাড়িয়ে ২.৫ মিলিয়ন ডলার এবং অংশগ্রহণ ভাতা ৯ মিলিয়ন থেকে বাড়িয়ে ১০ মিলিয়ন ডলার করা হয়েছে।

ফিফার আশা, এই পরিবর্তনের ফলে বিশ্বকাপ আরও প্রতিযোগিতামূলক ও তারকাবহুল হবে এবং বড় নামের খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকবেন না।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ৪৮ দলের এই বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইতিহাসের সবচেয়ে বড় ও বাণিজ্যিকভাবে সবচেয়ে আকর্ষণীয় আসর হিসেবে এটিকে দেখছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

এনরিকের ক্যারিয়ারসেরা ম্যাচ, কোম্পানি-কেইন আশা হারাচ্ছেন না

বিশ্বকাপের প্রস্তুতি সভায় যোগ দেয়নি ইরান

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ঝুলে আছে নেইমারের ভাগ্য

হোঁচট খেলো লুকা জিদানের বিশ্বকাপ স্বপ্ন

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে সরাল ফিফা

৯ গোলের মহারণে বায়ার্নকে হারাল পিএসজি

অ্যাটলেটিকো-আর্সেনাল মহারণ আজ

হামজা চৌধুরীকে নিয়ে তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা দিল এসএসসি পরীক্ষার্থীরা

পিডব্লিউডির কাছে হেরে ছিটকে গেল আবাহনী

পিএসজি-বায়ার্ন মহারণ আজ