হোম > খেলা > ফুটবল

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক

টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের পথে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে সেই জয় পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের। যোগ করা সময়ের শেষদিকে করা গোলে সেল্টা ভিগোকে ২–১ ব্যবধানে হারিয়েছে তারা।

শুক্রবার রাতে সেল্টা ভিগোর মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ১১ মিনিটে আর্দা গুলারের পাস থেকে জোরালো শটে গোল করেন অরলিয়ে চুয়েমেনি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।

২৫ মিনিটে স্বাগতিকদের হয়ে সমতা ফেরান বোর্জা ইগালেসিয়াস। উইলিয়ট সোয়েডবার্গের পাস পেয়ে কাছ থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। এরপর ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়েছে দুই দলই।

রিয়ালের হয়ে একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগানো যায়নি। অপরদিকে গোলরক্ষক থিবো কর্তোয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে খেলায় রাখেন। ম্যাচের শেষদিকে ইয়াগো আসপাসের শট পোস্টে লেগে ফিরে না এলে পিছিয়েও পড়তে পারত রিয়াল।

শেষ পর্যন্ত ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দৃশ্যপট পাল্টে দেন ভালভার্দে। বক্সের বাইরে থেকে নেওয়া তার শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। গোলরক্ষকের পক্ষে তা ঠেকানো সম্ভব হয়নি।

এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সংগ্রহ দাঁড়িয়েছে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

৭-০ গোলে হারলেও অসম্মান হতো না : বাটলার

দ্বিতীয় পর্বে আবাহনী-কিংসের জয়

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

ব্রাজিল দলে নেইমারের ফেরার দারুণ সুযোগ

মেসির জন্য মেক্সিকান শিল্পীর বিশেষ উপহার

ফেভারিট কোরিয়ার সামনে লড়াকু বাংলাদেশ

শুরুর আগেই ‘শেষ’ পাঁচ তারকার বিশ্বকাপ