হোম > খেলা > ফুটবল

নিরাপত্তা মূল্যায়নে মেক্সিকো সফরে ফিফা

স্পোর্টস ডেস্ক

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা ও যাতায়াত প্রস্তুতি খতিয়ে দেখতে শিগগিরই মেক্সিকো সফরে যাচ্ছে ফিফার একটি প্রতিনিধিদল। এ তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিয়েনবম।

দেশটিতে সেনাবাহিনীর অভিযানে প্রভাবশালী মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কারভানটেস নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই অভিযান ও পরবর্তী সংঘাতে প্রাণ হারান অন্তত ৭০ জন। বিভিন্ন অঙ্গরাজ্যে কার্টেল সদস্যরা গাড়িতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। বিশেষ করে জলিস্কো রাজ্যের শহরগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার মধ্যে রয়েছে গুয়াডালাজারা—বিশ্বকাপের চারটি ম্যাচের আয়োজক শহর।

এ পরিস্থিতিতে সহ-আয়োজক হিসেবে মেক্সিকোর সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শিয়েনবমের সঙ্গে ফোনালাপে বিশ্বকাপ আয়োজনে মেক্সিকোর ওপর “পূর্ণ আস্থা” প্রকাশ করেন। এক ব্রিফিংয়ে প্রেসিডেন্ট শিয়েনবম বলেন, ফিফা প্রতিনিধিদল এসে নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি সরেজমিনে পর্যালোচনা করবে। তার ভাষ্য, রোববারের সহিংসতা ছিল “বিশেষ পরিস্থিতি” এবং দেশ ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। দীর্ঘদিন ধরে চালু থাকা নিরাপত্তা ব্যবস্থাও কার্যকর রয়েছে বলে তিনি দাবি করেন।

দেম্বেলের জোড়া গোলে থামল লিভারপুল, সেমিফাইনালে পিএসজি

জিতেও বিদায় বার্সার, ৯ বছর পর সেমিতে অ্যাটলেটিকো

অ্যাটলেটিকো বাধা পেরোতে বার্সার সামনে 'আর্জেন্টিনা' দেয়াল

প্রতিপক্ষের চুল টেনে তিন ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ

বিশ্বকাপের আগে ঘানার ডাগআউটে অভিজ্ঞ কুইরোজ

ম্যারাডোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, আবারও শুরু হলো বিচার কার্যক্রম

হাঁটুর চোটে ছিটকে গেলেন রোমেরো, বিশ্বকাপের আগে শঙ্কায় আর্জেন্টিনা

প্রত্যাবর্তনের মিশনে বার্সা, অলৌকিক রাতের স্বপ্ন লিভারপুলের

মোহামেডানের ভালো দেখতে চান আলফাজ

ফেডারেশনের কাপের ফাইনাল ১৯ মে